মুন্সীগঞ্জ কারাগারে সদর উপজেলা আওয়ামী লীগে যুগ্ম-সাধারণ সম্পাদকের মৃত্যু হয়েছে। তার নাম সারোয়ার হোসেন নান্নু (৬০)।রবিবার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তিনি শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই গ্রামের প্রয়াত রাজ্জাক মোল্লার ছেলে ও মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লবের ফুপাতো বোনের জামাই।মুন্সীগঞ্জ কারাগারের জেল সুপার মো. এনায়েতুল্লাহ আওয়ামী লীগ নেতার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগ নেতা। তার বুকে ব্যথা হচ্ছিল। প্রথমে তাকে কারাগারেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জেল সুপার আরও জানান, একটি হত্যা ও মারামারির মামলায় চলতি বছরের ৫ মে থেকে তিনি কারাগারে ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না: ডিএমপি কমিশনার
মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না: ডিএমপি কমিশনার

বাংলা নববর্ষের শোভাযাত্রায় মুখোশ পরে আসা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।রোববার (১৩ Read more

এনসিপি থেকে পদত্যাগ নাসীরুদ্দীন পাটওয়ারীর
এনসিপি থেকে পদত্যাগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক Read more

শীতের দাপটে থমকে গেছে দিনাজপুরের সড়ক-হাটবাজার
শীতের দাপটে থমকে গেছে দিনাজপুরের সড়ক-হাটবাজার

শীতের ধাপটে কুয়াশার চাদরের আড়ালে ঘুমিয়ে আছে উত্তরের জেলা দিনাজপুর। বাতাসে হিমেল ছোঁয়া আর ঘন কুয়াশায় রাস্তা-ঘাট, হাটবাজার, সবকিছু যেন শীতের স্থবির Read more

দিনাজপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দিনাজপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটে শ্বশুরবাড়ির আমগাছ থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২২ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার ৪নং Read more

সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত ও মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন