বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের হওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রাটি তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈচিত্র্যময় হস্তশিল্প ও মুখরোচক খাবারের শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এরপর অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বাঙালির ঐতিহ্যবাহী খাবার ভাত, ইলিশ মাছের ভর্তা, আলুর ভর্তা ও বেগুন ভর্তা পরিবেশন করা হয়।এছাড়া বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে দুপুরের পর অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা যেখানে লোক সংগীত ও ব্যান্ড পরিবেশনার মাধ্যমে মাতিয়ে তোলেন বুটেক্সের উদীয়মান প্রতিভারা। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন প্রাঙ্গণে আর্টেক্সের উদ্যোগে আলপনা করা হয় যেটি সৌন্দর্য আরো ফুটিয়ে তোলে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, বৈশাখের প্রথম দিন জাতি-বর্ণ নির্বিশেষে প্রত্যেক বাঙালির জন্য এক বিশেষ দিন। এইদিনে সবাই মহা আনন্দ মেতে উঠে। আমি এই অনুষ্ঠানের সামগ্রিক আয়োজনের জন্য একাত্তর সাংস্কৃতিক সংঘ এবং আর্টেক্সকে ধন্যবাদ জানাই। আজকে সারাদিন ব্যাপি আমাদের আয়োজন রয়েছে। সকলকে এই দিনটি উপভোগ করার জন্য আহবান করছি এবং বুটেক্স পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করছি।তাছাড়া শিক্ষার্থী কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রিয়াজুল ইসলাম বলেন, এইবারের নববর্ষের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান এবং ফ্যাসিবাদের অবসান। এই দিবসের ম্যাধ্যমে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে আসে। এটি একটি সার্বজনীন উৎসব। দীর্ঘ সময় পর বিশ্ববিদ্যালের ক্যাম্পাসে নববর্ষ উদযাপন হলো। এতে যুক্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। বিশেষভাবে ধন্যবাদ জানাই একাত্তর সাংস্কৃতিক সংঘ এবং আর্টেক্সকে। এই আয়োজন প্রতিবছর আয়োজিত হবে এই কামনা ব্যক্ত করছি।সামগ্রিক আয়োজন নিয়ে জানতে চাইলে বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি সাজ্জাদ হোসাইন চৌধুরি হিমু বলেন, অনেক বছর ধরেই বুটেক্সে বর্ষবরণকে ঘিরে কোন আয়োজন থাকে না এবং এই প্রথা ভাঙতেই আমাদের এই প্র‍য়াস। সবাই যেভাবে এই অনুষ্ঠানটিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে সেটি সত্যিই প্রশংসার যোগ্য।উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ উৎসব পালিত হয়েছে। এই উৎসবের মাধ্যমে নববর্ষের আনন্দ যেমন ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে, তেমনি নতুন বছরকে বরণ করে নেওয়া হয় গভীর উৎসবমুখরতায় ও ঐকতানে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে শিক্ষার্থী জুঁই হত্যার প্রতিবাদে মানববন্ধন
নবীনগরে শিক্ষার্থী জুঁই হত্যার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁই হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও Read more

চক্ষু স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে কোডেকের সঙ্গে শেবাচিমের সমঝোতা স্মারক
চক্ষু স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে কোডেকের সঙ্গে শেবাচিমের সমঝোতা স্মারক

চক্ষু স্বাস্থ্যসেবার সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর সাথে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত Read more

ইসরাইলি জিম্মিরা মুক্তি পাবে সোমবার: ট্রাম্প
ইসরাইলি জিম্মিরা মুক্তি পাবে সোমবার: ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাসের কাছে জিম্মি জীবিত ইসরাইলিদের আগামী সোমবার (১৩ অক্টোবর) মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Read more

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২১ এপ্রিল) সকালে আবহাওয়া Read more

পানি নিতে গিয়ে ইসরায়েলি হামলায় শিশুসহ ৭০০ ফিলিস্তিনি নিহত
পানি নিতে গিয়ে ইসরায়েলি হামলায় শিশুসহ ৭০০ ফিলিস্তিনি নিহত

গাজায় পানি নেওয়ার জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় শিশুসহ ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির Read more

অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ
অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ

প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারের বঞ্চিত ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার  সুপারিশ করা হয়েছে। পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন