কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের মেয়েকে হত্যার দায়ে বাবাসহ একই পরিবারের ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মোছা. নাজমুন্নাহারকে বেকসুর খালাস দেয়া হয়।বুধবার (০৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব আদালতে এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের ভাটিয়া জহিরকোনা গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে আনোয়ারুল ইসলাম আঙ্গুর, তার ভাই খুর্শিদ মিয়া ও ভাতিজা সাদেক মিয়া। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।মামলার বিবরণ সূত্রে জানা যায়, আনোয়ারুল ইসলাম আঙ্গুরের সাথে জমিজমা নিয়ে একই এলাকার আবুবকর সিদ্দিকসহ কয়েকজনের সাথে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে গত ২০১৬ সালের (১০ আগস্ট) আঙ্গুর ও তার ভাই-ভাতিজা মিলে আঙ্গুরের মেয়ে মীরা আক্তার আসমাকে ছুরিকাঘাতে হত্যা করে তার লাশ বাড়ির পেছনে জঙ্গলে ফেলে রাখে। এ ঘটনায় পরদিন (১১ আগস্ট) আঙ্গুর বাদি হয়ে আবুবকরসহ ১৬ জনের নামে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু তদন্তকালে পুলিশ হত্যার সাথে মীরার বাবা আনোয়ারুল ইসলাম আঙ্গুরসহ কয়েকজন স্বজন জড়িত থাকার প্রমাণ পায়। তাই হত্যা মামলায় আসামিদের জড়িত না থাকায় ২০১৭ সালের (০৩ সেপ্টেম্বর) আদালতে ফাইনাল রিপোর্ট দেয়া হয়।এ ঘটনায় ২০১৭ সালের (০৩ সেপ্টেম্বর) করিমগঞ্জ থানার এসআই অলক কুমার দত্ত বাদি হয়ে নিহত মীরার বাবা আনোয়ারুল ইসলাম আঙ্গুর, তার ভাই খুর্শিদ মিয়া, ভাতিজা সাদেক মিয়া ও আঙ্গুরের স্ত্রী মোছা. নাজমুন্নাহারকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আজ বুধবার (০৬ আগস্ট) দুপুরে রায় ঘোষণা করেন।আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন এ রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সিগারেট জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সিগারেট জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করে ২৭ বিজিবি মারিশ্যা জোন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

টটেনহামকে উড়িয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল
টটেনহামকে উড়িয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল

অ্যানফিল্ডে শিরোপা উৎসব করার সব প্রস্তুতি নিয়ে এসেছিলেন লিভারপুলের ফুটবলার ও সমর্থকরা। কিন্তু শুরুতেই গোল হজম করে নিস্তব্ধতা নেমে আসে Read more

রাজধানীর মিরপুরে পুলিশের ব্যতিক্রমী নিরাপত্তা উদ্যোগ
রাজধানীর মিরপুরে পুলিশের ব্যতিক্রমী নিরাপত্তা উদ্যোগ

চলমান আগস্ট মাসকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে রাজধানীর মিরপুর এলাকায় 'পার্টি নিরাপত্তা' জোরদারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মিরপুর Read more

এখনও শঙ্কামুক্ত নন শ্রেয়াস
এখনও শঙ্কামুক্ত নন শ্রেয়াস

ভারতীয় ওয়ানডে ক্রিকেট দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে আইসিইউ থেকে সাধারণ কক্ষে নেওয়া হয়েছে। জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল Read more

কুলিয়ারচরে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার ২
কুলিয়ারচরে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় মো. মঈন উদ্দিন (৪৮) ও মো. মগল মিয়া (৪৬) নামের দুইজনকে Read more

যুবদল নেতাদের বিরুদ্ধে বর্ষবরণ অনুষ্ঠানে হামলা ও ইউএনওকে লাঞ্চিতের অভিযোগ
যুবদল নেতাদের বিরুদ্ধে বর্ষবরণ অনুষ্ঠানে হামলা ও ইউএনওকে লাঞ্চিতের অভিযোগ

নেত্রকোনার আটপাড়া উপজেলায় পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে ও সৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে যুবদলের দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন