বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলপুরে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ আয়োজনে বেশ আগে থেকেই নেওয়া হয় নানা কর্মসূচি। উপজেলা পরিষদ ভবনের সামনে ও রাস্তাঘাটে মনের মাধুরি মাখিয়ে আঁকা হয়েছে আল্পনা। এতে স্বেচ্ছাসেবক ও স্কুল কলেজের শিক্ষার্থীরা তো বটেই স্বয়ং উপজেলা নির্বাহী অফিসারকেও রং তুলি হাতে নিয়ে মাঠে নামতে দেখা যায়। সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪৩২। বাংলা নববর্ষ। দিবসের শুরুতে নানা কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ৯টার দিকে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের  নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ বৈশাখী শোভাযাত্রায় অংশ নেন।এসময় সবাইকে দেখা গেছে বাঙালি কৃষকদের মত করে গলায় গামছা ঝুলিয়ে বা মাথায় গামছা পেচিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেছেন। স্কুল কলেজের শিক্ষার্থীরা পহেলা বৈশাখ অঙ্কিত বাঁশের তৈরি ডালা হাতে নিয়ে শোভাযাত্রার সামনের সারিতে। কেউবা যাচ্ছিল গরুর গাড়ি দিয়ে ও ঘোড়া গাড়িতে করো । শোভাযাত্রা শেষে উপজেলা প্রাঙ্গনে শুরু হয় মঙ্গল মেলা। এরপর বিকালে ঘুড়ি উৎসব ও রশিটানা উৎসব অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ওসি আব্দুল হাদি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান,  সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু,ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র আমিনুল হক, ব্যবসায়ী একেএম সিরাজুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সিমা বলেন,ফুলপুর উপজেলার মানুষ খুবই উৎসব মুখর ও শান্তি প্রিয়৷ সবার সর্বাক্ত সহযোগিতায় এবং উপজেলার প্রশাসনের  সকল কর্মকর্তার পরিশ্রমে বাংলা নববর্ষ সফলভাবে আয়োজন করতে পেরেছি। আমাদের উপজেলা চত্বরে দুদিন ব্যাপি এই উৎসব চলবে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের দিন ফুলের রাজ্যে ঘুরতে এসে দুর্ঘটনায় হতাহত
ঈদের দিন ফুলের রাজ্যে ঘুরতে এসে দুর্ঘটনায় হতাহত

ঈদুল আযহার দিনে ফুলের রাজ্যখ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে ঘুরতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় এক বন্ধু নিহত ও দুই বন্ধু আহত Read more

বৃষ্টি হলেই সড়ক হয় যেন খাল
বৃষ্টি হলেই সড়ক হয় যেন খাল

চলতি মৌসুমে বায়ুর কারণে গত ৩ দিন যাবৎ একটানা বৃস্টি হচ্ছে বরিশালে। তবে গত ২৪ ঘন্টায় ১৭৮ দশমিক ৫ মিলিমিটার Read more

রাজবাড়ীতে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল
রাজবাড়ীতে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।বৃহস্পতিবার Read more

নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা!
নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা!

দিনাজপুরের নবাবগঞ্জে রিতা মণি (১৬) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার দাউদপুর ইউনিয়নের আখিরা Read more

হোমনায় চারটি মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ২
হোমনায় চারটি মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ২

কুমিল্লার হোমনায় চারটি মাজার ও বসতঘরে আগুনসহ ভাঙচুরের ঘটনায় মামলা হওয়ার ৭২ ঘণ্টার পর দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

খাগড়াছড়িতে মারমা কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি
খাগড়াছড়িতে মারমা কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি

খাগড়াছড়িতে সম্প্রতি ধর্ষণের অভিযোগের ঘটনায় মারমা কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। গাইনোকোলজিস্টসহ তিন চিকিৎসকের করা মেডিকেল রিপোর্টের ১০টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন