এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আলোচিত ম্যাচটি। ভারত-পাকিস্তান লড়াই সবসময়ই ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করে, তবে এবারের পরিস্থিতি আরও ভিন্ন মাত্রা পেয়েছে।বিশেষ করে, পাহেলগাম হামলার জের ধরে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার তাপ ক্রিকেট মাঠেও পড়েছে।  সেই ঘটনার পর এই প্রথমবার ক্রিকেট মাঠে মুখোমুখি হচ্ছে তারা। এমন প্রেক্ষাপটে ভারতে কিছু মহল থেকে ম্যাচ বয়কটের আহ্বান জানানো হলেও, খেলার আবহ ফিরিয়ে আনতে এবং ক্রীড়ার আনন্দ উপভোগ করতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার ও কিংবদন্তি খেলোয়াড় ওয়াসিম আকরাম।পাকিস্তান–ভারত ম্যাচ নিয়ে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম বলেন, ‘উপভোগ করো, এটা ক্রিকেট। ক্রিকেট ছাড়া যা কিছু আছে সব ভুলে যাও। ম্যাচে একটি দল জিতবে। আরেক দল হারবে। ম্যাচ জিতলে মুহূর্তটি উপভোগ করো। খেলায় চাপ আসবেই। উপভোগ করো এবং শৃঙ্খলা দেখাও কারণ এটি কেবল একটি খেলা। এটা উভয় দলের জন্য এবং উভয় দলের ভক্তদের জন্য।’এশিয়া কাপের আগে আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান। যা পাকিস্তানের সহায়ক হবে বলে মনে করেন আকরাম। তিনি বলেন, ‘গত সপ্তাহে ত্রিদেশীয় সিরিজ জেতায় পাকিস্তানের সামনে ভালো সুযোগ রয়েছে। তাদের এমন কিছু ভাবা উচিত নয় যে, কেবল তাদের ভারতের বিরুদ্ধে জিততে হবে। তোমরা এশিয়া কাপ জয়ের কথা ভাবো। বড় দলের কাছে হারতেই পারো। কিন্তু তারপরও উঠে দাঁড়াতে হবে। টুর্নামেন্টে ভালো খেলতে হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২
বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

বরিশালের গৌরনদী উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। রবিবার Read more

মহাসড়কে ধীরগতিতে যান চলাচল, ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ
মহাসড়কে ধীরগতিতে যান চলাচল, ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার (৫ জুন) রাত ১২টার দিকে যান চলাচল ধীরগতিতে চলতে দেখা গেছে। ঈদুল Read more

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়-বৃষ্টির আভাস

ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি। সকাল ৭টার পর কিছুটা কমলেও আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে Read more

গাজায় হামলা চালাতে গিয়ে বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত
গাজায় হামলা চালাতে গিয়ে বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলীয় বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ Read more

মাধবপুরে গাড়িচাপায় পথচারী নিহত
মাধবপুরে গাড়িচাপায় পথচারী নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অজ্ঞাতনামা গাড়ির চাপায় মো. অলিল মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। ভোরে মাধবপুর উপজেলার ব্যাঙ্গাডুবা গেট এলাকায় Read more

‘নয়া বিতর্কে এনসিপিতেই চাপান-উতোর’
‘নয়া বিতর্কে এনসিপিতেই চাপান-উতোর’

মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং জুলাই-অগাস্টে মানবতাবিরোধী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন