নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারী তারিখের ঘোষিত সময়েই হবে। আর এত প্রাণের বিনিময়ে যে নির্বাচন হতে যাচ্ছে, তার মধ্যদিয়ে গঠিত গণতান্ত্রিক সরকার জবাবদিহিতামূলক হবে, যা অতীতের সরকারের মতো হবে না।’শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এম সাখাওয়াত বলেন, ‘আমরা যতদিন আছি, যতদূর সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আর নির্বাচনকালে নির্বাচন কমিশনের অধীনে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারবে, আশা করি।’তিনি আরও বলেছেন, ‘শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়েও সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ধর্মীয় উৎসবে বিভেদ না রেখে সবার অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার।’উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের ভয়াবহ নদী ভাঙন মোকাবেলায় ৮১০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। পাশাপাশি জেলখাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। ১৩০ বছরের ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার সার্ভিস ডিসেম্বরের মধ্যে পুনরায় চালু করার কথা জানিয়ে তিনি বলেন, পুরনো সার্কিট হাউজসহ ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।বরিশাল শহরকে আধুনিকায়নের অংশ হিসেবে পোর্ট রোডে আরসিসি উন্নয়ন কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে। কীর্তনখোলা নদীকে দূষণমুক্ত করে ওয়াকওয়ে নির্মাণ এবং নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনাও করা হচ্ছে।এছাড়াও ভোলার গ্যাস বরিশালে আনার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, বরিশাল-চট্টগ্রাম স্টিমার সার্ভিস চালু এবং কন্টেইনার পরিবহনের সুবিধা বৃদ্ধির জন্য কাজ চলছে।এসময় বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, উপদেষ্টার একান্ত সচিব (উপ-সচিব) মো. জাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) Read more

চাটমোহরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী চড়ক পূজা
চাটমোহরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী চড়ক পূজা

চাটমোহর পৌর শহরের অদূরেই একটি গ্রামের নাম বোঁথড়। এই গ্রামেই প্রতিবছর চৈত্র সংক্রান্তির আগের দিন শুরু হয় ঐতিহ্যবাহী চড়ক পূজা Read more

আলফাডাঙ্গায় পাট আঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা
আলফাডাঙ্গায় পাট আঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

ফরিদপুরের আলফাডাঙ্গায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দিনব্যাপী পাটআঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ Read more

রাশিয়ার সঙ্গে নতুন শান্তি আলোচনা চান জেলেনস্কি
রাশিয়ার সঙ্গে নতুন শান্তি আলোচনা চান জেলেনস্কি

ইউক্রেন আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। গত মাসে আলোচনা থেমে যাওয়ার পর পূর্ব ইউরোপের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন