ফরিদপুরের ভাঙ্গায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচিকে ঘিরে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ ও থানায় হামলা-ভাঙচুরের সময় সরাসরি লাইভ সম্প্রচারের কাজে থাকা স্থানীয় সাংবাদিক সরোয়ার হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক মাসুদুর রহমান তরুণ ও দীপ্ত টিভির সাংবাদিক ইয়াকুব আলী তুহিনসহ আরও কয়েকজন সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা প্রথমে ভাঙ্গা উপজেলা পরিষদ কার্যালয়ে হামলা চালিয়ে হলরুমসহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। একই সঙ্গে ভাঙ্গা থানায়ও হামলা চালানো হয়। এ সময় ভেতরে থাকা পুলিশ সদস্যরা আটকা পড়েন। হামলাকারীরা থানায় রাখা পুলিশের গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তবে আধা ঘণ্টারও কম সময় এই তাণ্ডব চালানোর পর তারা দ্রুত সরে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের গেজেট বাতিলের দাবিতে সর্বদলীয় সংগ্রাম পরিষদ রোববার থেকে তিন দিনের সকাল-সন্ধ্যা মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করে। সোমবার সকাল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনা বাড়তে থাকে। উপজেলা পরিষদ এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গ্রামে গ্রামে মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবরোধে যোগ দিতে আহ্বান জানানো হয়।সোমবার সকাল ১১টার দিকে ভাঙ্গার আলগীতে হঠাৎ বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিলে ফরিদপুর-বরিশাল মহাসড়কে সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে অবরোধকারীরা ভাঙ্গা থানা ঘেরাওয়ের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করে। এরপর আরও বৃহৎ আকারে অবরোধে যোগ দেওয়ার জন্য মাইকিং করা হয়।প্রত্যক্ষদর্শীরা আরো জানান, সকাল থেকে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিকের তুলনায় কম থাকলেও কোনো বড় ধরনের প্রতিবন্ধকতা ছিল না। তবে দুপুর থেকে পরিস্থিতি একেবারেই পাল্টে যায়। এ সময় মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ, আনসার ও সাজোয়া যান মোতায়েন করা হয়।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান গণমাধ্যমকে জানান, “যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাপগঞ্জে ভারতীয় পন্য জব্দ আটক ৩
গোলাপগঞ্জে ভারতীয় পন্য জব্দ আটক ৩

সিলেটের গোলাপগঞ্জে ১ কোটি ৩৪ লাখ ১৬,৮২০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।শনিবার (১১ অক্টোবর) Read more

নোংরা রাজনীতি আর গবেষণা সংকটে বিদেশি শিক্ষার্থীর শূন্য
নোংরা রাজনীতি আর গবেষণা সংকটে বিদেশি শিক্ষার্থীর শূন্য

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) একসময় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কোলাহলে প্রাণবন্ত থাকলেও, বর্তমানে তা এক গুরুতর সংকটে ভুগছে, যেখানে ২০২০ সালের পর Read more

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলো গৃহবধূ
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলো গৃহবধূ

বরিশালে একসঙ্গে পাঁচটি নবজাতকের জন্ম দিয়েছেন লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল ডায়াবেটিক Read more

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রসহ আকাশে মার্কিন বোমারু বিমান
অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রসহ আকাশে মার্কিন বোমারু বিমান

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড (RAF Fairford) ঘাঁটি থেকে আজ যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দুটি বি-৫২ (B-52) স্ট্র্যাটেজিক বোমারু বিমান উড্ডয়ন করেছে। Read more

ফেরাউনের ব্রেসলেট মাত্র ৪ হাজার ডলারে বিক্রি, চোর গ্রেপ্তার
ফেরাউনের ব্রেসলেট মাত্র ৪ হাজার ডলারে বিক্রি, চোর গ্রেপ্তার

মিসরের রাজধানী কায়রোর ‘মিসরীয় জাদুঘর’ থেকে চুরি হয়েছে তিন হাজার বছরের পুরোনো এক প্রাচীন ব্রেসলেট। প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন ল্যাপিস পাথরের তৈরি Read more

কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়ন বাতিল হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন