বছরে দুই শতাধিক ডিম দিতে সক্ষম এমন মুরগির জাত উদ্ভাবন করেছেন পাকিস্তানের বিজ্ঞানীরা। এটি প্রচলিত দেশি মুরগির তুলনায় প্রায় তিনগুণ বেশি। সম্প্রতি ফয়সালাবাদের ইউনিভার্সিটি অব অ্যাগ্রিকালচারের (ইউএএফ) বিজ্ঞানীদের হাত ধরে এই সফলতা এসেছে। জিও নিউজের খবরে বলা হয়, পাঞ্জাব অ্যাগ্রিকালচারাল রিসার্চ বোর্ডের (পিএআরবি) অর্থায়নে গবেষণাটি পরিচালিত হয়। এর লক্ষ্য, বিদেশি জাতের ওপর নির্ভরতা কমিয়ে টেকসই গ্রামীণ জীবনযাপনকে উৎসাহিত করা। ইউএএফের ইনস্টিটিউট অব অ্যানিমেল সায়েন্সেস জানায়, ‘ইউনিগোল্ড’ নামে নতুন জাতটি ঘরোয়া খামারে উৎপাদনের উপযুক্ত। খাবারের চাহিদা কম হওয়ায় এটি গরমেও সহনশীল। গ্রামীণ পরিবেশের কথা মাথায় রেখে এই জাতের দুটি পৃথক ধরন—ফুল নেক ও নেকেড নেক—উন্নয়ন করা হয়েছে। উভয় ধরনের মুরগি স্থানীয় জলবায়ু ও খাদ্য পরিস্থিতিতে সহজেই মানিয়ে নিতে পারে।প্রচলিত দেশি মুরগি যেখানে বছরে ৭০ থেকে ৮০টি ডিম দেয়, সেখানে ইউনিগোল্ড দিতে পারে বছরে ১৭৯ থেকে ২১২টি ডিম। প্রতিটি ডিমের গড় ওজন ৫২ গ্রাম, যা দেশি ডিমের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।পোলট্রি রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ইউনিগোল্ড মুরগি ২৫ থেকে ২৬ সপ্তাহ বয়সে ডিম দেওয়া শুরু করে এবং ৩২ সপ্তাহ বয়সে প্রতিদিন সর্বোচ্চ ৮৩ দশমিক ২ শতাংশ হারে ডিম দেয়। এ জাতের তাপ সহনশীলতা ও কম খাদ্য চাহিদা এটিকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অঞ্চলের জন্য অত্যন্ত উপযোগী করে তুলেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি
আন্তর্জাতিক ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি

ইতালিয়ান ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন (এআইএসি) গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরাইলের ওপর আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি তুলেছে।এআইএসি আগামী Read more

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন ট্রাম্প!
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন ট্রাম্প!

২০২৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কি আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প? এখন থেকেই তা আগাম জানানো সম্ভব নয়। তবে  ট্রাম্পের Read more

সাজেকে অস্থিতিশীলতার অপচেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী
সাজেকে অস্থিতিশীলতার অপচেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

পার্বত্য চট্টগ্রামের সাজেক এলাকায় ইউপিডিএফ কর্তৃক বনবিভাগের সরকারি স্থাপনায় হামলা, অবৈধ দখল ও পর্যটকদের গমনাগমন পথ বন্ধ করে অস্থিতিশীল পরিস্থিতি Read more

বৃষ্টির মধ্যে বায়ুদূষণের কবলে ঢাকা
বৃষ্টির মধ্যে বায়ুদূষণের কবলে ঢাকা

জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের Read more

মোজতবা খামেনির রহস্যময় নীরবতা, মৃত নাকি আত্মগোপনে?
মোজতবা খামেনির রহস্যময় নীরবতা, মৃত নাকি আত্মগোপনে?

ইরানের নবনিযুক্ত তৃতীয় সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন