পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করেছে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। একটি পারমাণবিক চুক্তির অধীনে প্রতি বছর জানুয়ারির ১ তারিখে দেশ দুইটি পারমাণবিক স্থাপনা সম্পর্কিত তথ্য ভাগাভাগি করে।এছাড়া ২০০৮ সালের একটি চুক্তির আওতায় উভয় পক্ষ তাদের হেফাজতে থাকা বেসামরিক নাগরিক ও জেলেদের তালিকাও বিনিময় করেছে। শনিবার (১ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।জানা যায়, তালিকাটি বিনিময় করা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক স্থাপনা ও সুবিধাগুলোতে আক্রমণ নিষিদ্ধর একটি চুক্তির অধীনে। দেশ দুইটির মধ্যে ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর এ বিষয়ক একটি চুক্তি সই হয়।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নয়াদিল্লি ও ইসলামাবাদ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চুক্তির আওতায় পারমাণবিক স্থাপনা ও সুবিধাগুলোর তালিকা বিনিময় করেছে।চুক্তিটি ২৭ জানুয়ারি ১৯৯১ সালে কার্যকর হয়। অন্যান্য বিষয়ের সঙ্গে ভারত ও পাকিস্তান একে অপরকে প্রতি বছরের ১ জানুয়ারি চুক্তির আওতায় পরমাণু স্থাপনা ও সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করে।বিবৃতিতে বলা হয়, এবার নিয়ে টানা ৩১ বারের মতো এ ধরনের তালিকা বিনিময় করা হলো। চুক্তির আওতায় উভয় দেশই তাদের পারমাণবিক স্থাপনার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সম্পর্কে অবহিত করে থাকে।পারমাণবিক স্থাপনা বা সুবিধা শব্দটি দিয়ে মূলত পারমাণবিক শক্তি, গবেষণা চুল্লি, জ্বালানি তৈরি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, আইসোটোপ পৃথকীকরণ ও পুনঃপ্রক্রিয়াকরণ সুবিধাকে বোঝায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
বিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দিনাজপুরের বিরামপুরে গৃহবধূকে (৩৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।মঙ্গলবার (২১ Read more

সিদ্ধিরগঞ্জে মাদকবিক্রির ১৮ লাখ ৬৫ হাজার টাকাসহ গ্রেফতার ১১
সিদ্ধিরগঞ্জে মাদকবিক্রির ১৮ লাখ ৬৫ হাজার টাকাসহ গ্রেফতার ১১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি অভিযানে মাদক বিক্রির ১৮ লাখ ৬৫ হাজার টাকা এবং মাদকদ্রব্যসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। Read more

৫১ কর্মীকে গাড়ি উপহার দিলেন কোম্পানির মালিক
৫১ কর্মীকে গাড়ি উপহার দিলেন কোম্পানির মালিক

কর্মীদের উৎসাহ ও কৃতজ্ঞতা প্রকাশে অনন্য নজির গড়লেন ভারতের এক উদ্যোক্তা। দীপাবলী উৎসব উপলক্ষে নিজের কোম্পানির ৫১ জন কর্মীকে নতুন Read more

বেনাপোলে আড়াই কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, তদন্ত কমিটি গঠন
বেনাপোলে আড়াই কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, তদন্ত কমিটি গঠন

বেনাপোল স্থলবন্দরের বাইপাস সড়ক থেকে কাগজপত্রবিহীন আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য আটকের ঘটনায় নড়েচড়ে বসেছে বন্দর কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে বন্দরের Read more

নাম ছাড়া ভিত্তিপ্রস্তর, প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা
নাম ছাড়া ভিত্তিপ্রস্তর, প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। Read more

সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন ফেরাতে ইতিহাসের কঠোরতম বাণিজ্যিক পদক্ষেপ নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রের মাটিতে সেমিকন্ডাক্টর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন