বাংলাভিশনের সাংবাদিক ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে হত্যাচেষ্টা মামলায় নতুন করে তোলপাড় শুরু হয়েছে। মামলার তদন্তে ডিবি পুলিশের বিরুদ্ধে আসামিদের নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটার পাঞ্জুপাড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল কাইউম আরজু।সংবাদ সম্মেলনে পরিবার জানায়, গত ৭ সেপ্টেম্বর রাঙ্গাবালী থেকে ইলিয়াস হোসেন মিলুকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে নির্যাতন করে সাংবাদিক মিরন হত্যাচেষ্টা মামলায় জড়িত থাকার স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়। এর আগে মিলুর ছেলে রাজন (১৩) কে কুয়াকাটার একটি হোটেল থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে ব্যাপক নির্যাতন চালানো হয়। রাজনের কাছ থেকেও কয়েকজনের নাম বলাতে জোর করা হয় বলে অভিযোগ করেন তারা।ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইলিয়াসকে টার্গেট করা হচ্ছে। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে অতীতেও তিনি একাধিক মামলার শিকার হয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে নয়টি মামলা চলমান।অভিযোগ অস্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই জহিরুল ইসলাম বলেন, কাউকে নির্যাতন করা হয়নি। প্রাথমিক তদন্তে ইলিয়াসের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং তিনি তা স্বীকারও করেছেন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সুন্দর ও সুশৃঙ্খলভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে জিজ্ঞাসাবাদের নামে শিশু রাজনকে নির্যাতনের ঘটনায় আদালত শোকজের বিষয় জানতে চাইলে ডিবির এসআই জহিরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি কোন কাগজ হাতে পাইনি।’সাংবাদিক জহিরুল ইসলাম মিরন বলেন, ‘আমি কাউকে আসামী করিনি। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, কেবল তাদেরকেই জিজ্ঞাসাবাদ করছে ডিবি।’অন্যদিকে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ (পিপিএম) বলেন, ‘ডিবি পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয়। মামলার সবকিছু স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে।’গত ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে ফেরার পথে নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন সাংবাদিক মিরন। এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি তার বাবা বাদী হয়ে মহিপুর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেন্টমার্টিনদ্বীপ রক্ষায় নিয়োজিত সরকারি কর্মীই রোহিঙ্গা!
সেন্টমার্টিনদ্বীপ রক্ষায় নিয়োজিত সরকারি কর্মীই রোহিঙ্গা!

আব্দুল আজিজ, একদিকে সেন্টমার্টিনের বিচ ম্যানেজমেন্ট কমিটির কর্মী, অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের আউটসোর্সিং স্টাফ। সরকারি পদবির আড়ালে তার আসল পরিচয় একটাই- Read more

ইয়েমেনে জাতিসংঘ ভবনে যোদ্ধাদের অভিযান, ১১ সদস্য আটক
ইয়েমেনে জাতিসংঘ ভবনে যোদ্ধাদের অভিযান, ১১ সদস্য আটক

ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে কমপক্ষে ১১ জন জাতিসংঘ কর্মীকে আটক করেছে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। রোববার (৩১ আগস্ট) Read more

জাপানি দুই শিশু নিয়ে আপিল শুনানি ২২ জুলাই
জাপানি দুই শিশু নিয়ে আপিল শুনানি ২২ জুলাই

জাপানি নাগরিক এরিকো নাকানো এবং বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ দম্পতির সন্তান জেসমিন মালিকা ও লাইলা লিনার বিষয়ে করা Read more

জনগণ হচ্ছে দেশের মালিক, ইউনূস সাহেবরা হলেন পাহারাদার: ফজলুর রহমান
জনগণ হচ্ছে দেশের মালিক, ইউনূস সাহেবরা হলেন পাহারাদার: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, ফসলের জন্য ক্ষেত প্রস্তুত করেছে বিএনপি, বীজ লাগাইছি আমরা, নিড়ানি দিছি আমরা, রোগ-বালাই Read more

নতুন কিংবা পুরাতন ফ্যাসিবাদ কাউকেই ছাড় দেওয়া হবে না: জামায়াত আমীর
নতুন কিংবা পুরাতন ফ্যাসিবাদ কাউকেই ছাড় দেওয়া হবে না: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যেনতেন নির্বাচন চাই না। নির্বাচনের নামে প্রহসন হলে তা প্রতিহত করা Read more

ট্রাম্প করিডোরকে ‘কবরস্থান’ বানানোর হুমকি দিল ইরান
ট্রাম্প করিডোরকে ‘কবরস্থান’ বানানোর হুমকি দিল ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে একটি নতুন করিডোর নির্মাণের প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে। ‘ট্রাম্প Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন