প্রথম ওয়ানডেতে পেসারদের আগুন ঝড়ানো বোলিংয়ে ২৫০ রান তোলার আগেই ধামে শ্রীলঙ্কার ইনিংস। কলম্বোর ব্যাটিং সহায়ক উইকেটে বলা চলে টাইগারদের সামনে ছিল এটি ছিল মামুলি লক্ষ্য। এই লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন যেভাবে শুরু করেছিলেন তাতে মনে হচ্ছিল খুব সহজেই ম্যাচ জিতে যাবে বাংলাদেশ। ১০০ রান তুলে ফেলেছিল বাংলাদেশ, সেটাও মাত্র ১ উইকেট হারিয়ে। ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এমন শুরু দেখে স্বাভাবিকভাবেই আশা জাগা যায়। তখন পর্যন্ত সব ঠিকই ছিল।তারপর?১০০ থেকে ১০৫—মাত্র ৫ রান তুলতে হারিয়ে ফেলে ৭ উইকেট! এ যেন চোখের পলক ফেলার আগেই ধস নামা।পরিসংখ্যান বলছে, ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ২য় থেকে ৮ম উইকেটের মধ্যে এমন ভয়াবহ পতনের নজির বিরল। এর আগে বিরল এই রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের দখলে।  ২০২০ সালে নেপালের বিপক্ষে ১ উইকেটে ২৩ রান থেকে মাত্র ৮ রান যোগ করতেই ৭ উইকেট হারিয়েছিল তারা। এবার সেই লজ্জার পাশে বসেছে বাংলাদেশের নাম।ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পেসার তাসকিন আহমেদ। ব্যাটিং ধসের ব্যাখ্যা চাওয়া হলে তিনি বলেন, ‘ক্রিকেটে অনেক কিছুই ঘটে, এটা অনিশ্চয়তার খেলা। তারপরও এটা ভাবনায় ছিল না। ১ উইকেটে ১০০ করার পর সেখান থেকে এমন পতন, সত্যিই খুব খারাপ ছিল আমাদের জন্য।’পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘আশা করি, সবাই এই ভুল থেকে শিখবে। পরের ম্যাচে ভালোভাবে ফিরে আসার চেষ্টা করব।’সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে ৫ জুলাই, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাগরে লঘুচাপ, আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস
সাগরে লঘুচাপ, আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।শুক্রবার (২৪ অক্টোবর) Read more

দগ্ধদের চিকিৎসা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম
দগ্ধদের চিকিৎসা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসছে চীনের ৫ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল Read more

লোহাগাড়ায় এন‌সি‌পি নেতার বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টা মামলা
লোহাগাড়ায় এন‌সি‌পি নেতার  বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টা মামলা

বান্দরবানের লামার যুবদল নেতা মোহাম্মদ ফারুক হোসেন (৪৩) হত্যাচেষ্টায় লোহাগাড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এন‌সি‌পি) প্রধান সমন্বয়কারী মো. জহির উদ্দীনসহ Read more

জমি দখলে বাধা দেওয়ায় বিএনপি নেতার উপর অতর্কিত হামলা
জমি দখলে বাধা দেওয়ায় বিএনপি নেতার উপর অতর্কিত হামলা

টাঙ্গাইলের মির্জাপুরে এক বিএনপির নেতার উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার স্বল্প মহেড়া রেল গেট বাজারে এ Read more

কাতার সফরে অর্থনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায়
কাতার সফরে অর্থনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায়

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস একটি গুরুত্বপূর্ণ সফরে বর্তমানে কাতারে অবস্থান করছেন। চার দিনের এই সফরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন