ইসরাইল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে বলে স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় চলমান যুদ্ধ ও কট্টর উগ্র ডানপন্থি নীতির কারণে ক্রমবর্ধমান চাপের মুখে তিনি বলেন, দেশকে এখন স্বনির্ভর অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে।সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়, গাজায় চলমান যুদ্ধ ও তার সরকারের কট্টর ডানপন্থি নীতির কারণে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপে পড়ে অবশেষে প্রথমবারের মতো ইসরাইলের একঘরে হয়ে পড়ার বিষয়টি স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।নেতানিয়াহু বলেন, ‘আমরা এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে চলে যাচ্ছি, আর আমাদের ধীরে ধীরে এমন এক অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে যেখানে স্বনির্ভরতার বৈশিষ্ট্য থাকবে। ‘মূলত নেতানিয়াহুর সরকার এতদিন কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি অস্বীকার করে আসছিল। তবে মাসের পর মাস নানা সতর্কবার্তার পর নেতানিয়াহুর এই বক্তব্যকে বড় ধরনের স্বীকারোক্তি হিসেবে দেখা হচ্ছে।ইসরাইলি দৈনিক দ্যা মার্কারও নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে জানায়, তিনি বলেছেন- দেশ এখন ‘এক ধরনের রাজনৈতিক বিচ্ছিন্নতার’ মধ্যে আছে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, বাইরের ওপর নির্ভরতা এড়াতে ইসরাইলকে নিজেদের অস্ত্র নিজেকেই তৈরি করতে হবে।সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্য, স্পেন ও কানাডা ইতোমধ্যেই ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে। অন্যদিকে ফ্রান্স, অস্ট্রেলিয়া, স্পেন, নরওয়ে ও যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশ চলতি মাসের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে।এদিকে নেতানিয়াহুর এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘বিচ্ছিন্নতা ভাগ্য নয়, এটা নেতানিয়াহুর ভুল ও ব্যর্থ নীতির ফল। তিনি ইসরাইলকে তৃতীয় বিশ্বের দেশে পরিণত করছেন এবং পথ বদলানোরও চেষ্টা করছেন না’।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় দুই বছরে ২ লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরাইল
গাজায় দুই বছরে ২ লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামলা শুরু করেছে ইসরাইল। ইসরাইলের এই নৃশংস গণহত্যার ২ বছর পূর্ণ হবে Read more

আওয়ামী লীগকেই মানুষ এখন রাজাকার মনে করে: উপদেষ্টা ফারুকী
আওয়ামী লীগকেই মানুষ এখন রাজাকার মনে করে: উপদেষ্টা ফারুকী

মানুষ এখন আওয়ামী লীগকেই সবচেয়ে বড় রাজাকার মনে করে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে Read more

গাজা দখলের সিদ্ধান্তের প্রতিবাদে নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল ইসরাইল
গাজা দখলের সিদ্ধান্তের প্রতিবাদে নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন দেশটির হাজারো মানুষ। শনিবার (০৯ আগস্ট) রাতের এই বিক্ষোভে Read more

ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব পুতিনের
ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব পুতিনের

ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা করার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, আমরা অবিলম্বে আলোচনা শুরু করতে চাই। এটি ১৫ Read more

আজ ১৮ ডিসেম্বর, রাজবাড়ির মুক্তির দিন
আজ ১৮ ডিসেম্বর, রাজবাড়ির মুক্তির দিন

১৬ ডিসেম্বর সারাদেশ যখন বিজয়ের আনন্দে ভাসছে, তখনও রাজবাড়ীতে চলছে অবাঙ্গালী বিহারীদের সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ।এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন