জামায়াত এ দেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।‎শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে তার নির্বাচনী এলাকা সদরের গোটাপাড়া ইউনিয়নের নওয়াপাড়া ইয়াকুব আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী ইতোমধ্যে নারীদের কর্মঘন্টা কমানোর ঘোষণা দিয়ে তাদের ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে চায়।আর বিএনপি চায় নারী-পুরুষকে নিয়ে সম অধিকারের ভিত্তিতে দেশ পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে।’নারীদের উদ্যেশ্যে তিনি বলেন, ‘সন্তানদের উজ্জ্বল ভবিষ্যত গড়তে একটি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত রাষ্ট্র গঠনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তার মনোনীত প্রার্থীকে বিজয়ী করে একটি বৈষম্যহীন সোনার বাংলা গড়তে সবাইকে কাজ করতে হবে।’গোটাপাড়া ইউনিয়ন বিএনপির মহিলা দলের সভানেত্রী মেঘনা আক্তার এর সভাপতিত্বে বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের দলনেত্রী পাইলট রেজিনা আহমেদ প্রিয়াংকার আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি নেতা সরদার অহিদুল ইসলাম পল্টু, সাবেক জেলা যুবদল নেতা ফকির তারিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল,গোটাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাশারাত হাওলাদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খাঁন, সদর উপজেলা মহিলা দল নেত্রী সালমা আক্তার প্রমুখ। ‎অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও তবারক বিতরণ করা হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে ২৮৫৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি
সারাদেশে ২৮৫৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকাসহ সারাদেশের ২,৮৫৭টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ Read more

আটা-ময়দার ট্যাবলেট ও ভেজাল ওষুধের বিস্তারে অসহায় মানুষ
আটা-ময়দার ট্যাবলেট ও ভেজাল ওষুধের বিস্তারে অসহায় মানুষ

বাংলাদেশে ওষুধের দাম বাড়ছে দফায় দফায়, একইসঙ্গে বিস্তার ঘটছে নকল ও ভেজাল ওষুধের। নানা সমস্যায় স্বাস্থ্য সেবার স্বাস্থ্যহীন অবস্থায় মানুষের Read more

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিশিষ্ট বিজ্ঞানী Read more

পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় সংসদের হাতে ছেড়ে দেয়া উচিত: অ্যাটর্নি জেনারেল
পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় সংসদের হাতে ছেড়ে দেয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

পঞ্চদশ সংশোধনীর কিছু কিছু বিষয় থাকার দরকার; কিছু কিছু পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেয়া উচিত বলে আপিল বিভাগকে জানালেন অ্যাটর্নি Read more

আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল, যেভাবে রেজাল্ট জানবেন
আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল, যেভাবে রেজাল্ট জানবেন

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা Read more

আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে নিহত ২৫০
আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে নিহত ২৫০

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন