অবিরাম স্বপ্নে গড়া ইব্রাহিমের ভবিষ্যৎ হঠাৎই থেমে গেল এক কঠিন বাস্তবতায়। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী ইব্রাহিম শেখ আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। প্রতিনিয়ত যিনি লড়ছিলেন জ্ঞানার্জনের যুদ্ধে, এখন তিনি লড়ছেন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে। প্রতিপক্ষ এক ভয়ংকর রোগ, ক্যান্সার।ইব্রাহিমের জীবনের গল্পটি যেন হাজারো মধ্যবিত্ত পরিবারের গল্পের প্রতিচ্ছবি। গ্রাম্য মসজিদের একজন ইমামের ছেলে সে। বাবা মাছ চাষ করেও সংসারের হাল ধরে রেখেছেন। ঢাকায় থেকে টিউশনি করে পড়াশোনার খরচ চালাতেন ইব্রাহিম নিজেই। একমাত্র ছোট বোনকে নিয়ে গড়া এই পরিবারে ইব্রাহিম ছিলেন সকল স্বপ্নের কেন্দ্রবিন্দু।গেল রমজানের ১৫তম দিনে ইব্রাহিমের নাক ও গলা থেকে হঠাৎ রক্তক্ষরণ শুরু হয়। প্রাথমিকভাবে তেজগাঁওয়ের নাক-কান-গলা ইনস্টিটিউটে চিকিৎসা নেন তিনি। চিকিৎসকের পরামর্শে সিটি স্ক্যান ও অপারেশনের পর নাকের টিস্যু স্যাম্পল পাঠানো হয় বায়োপসির জন্য। রিপোর্টে ধরা পড়ে, এটি কোনো সাধারণ পলিপ নয়—বরং স্কোয়ামাস সেল কারসিনোমা (গ্রেড-২) নামক ক্যান্সার।চিকিৎসকরা জানিয়েছেন, প্রথম ধাপে ইব্রাহিমের জন্য ৩০টি রেডিওথেরাপি প্রয়োজন। এরপর সময় ও অবস্থা বিবেচনায় নিতে হবে পরবর্তী থেরাপির সিদ্ধান্ত। চিকিৎসা চলবে দীর্ঘমেয়াদে প্রায় ৫ থেকে ১০ বছর পর্যন্ত। নিয়মিত থেরাপি, চেকআপ ও পরীক্ষা মিলিয়ে প্রাথমিকভাবে প্রয়োজন হবে ১৬ থেকে ১৮ লাখ টাকা। এই ব্যয়ভার বহন করা তার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব।ইব্রাহিমের সহপাঠী নাফিস সারওয়ার খান বলেন, ‘নিয়মমাফিক অপারেশনের পর ক্যান্সারের বিষয়টা জানতে পেরে আমরা সবাই খুব কষ্ট পেয়েছি। ইব্রাহিম আমাদের একজন প্রিয় সহপাঠী, আমরা তাকে হারাতে চাই না। বন্ধুর সুস্থতার জন্য সবার কাছে আমরা দোয়া চাই।’ইব্রাহিমের বাবা বলেন, ‘এই বিশাল পরিমাণ টাকা জোগাড় করা তো আমাদের পক্ষে সম্ভব নয়। আমি আমার সন্তানের জন্য সকলের কাছে দোয়া ও আর্থিক সাহায্য চাই যাতে আমার সন্তান দ্রুত সুস্থ হয়ে যেতে পারে।’সহযোগিতার বিষয়ে জানতে চাইলে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আলী বলেন, ‘আমাদের বিভাগে তো এ ধরনের সহযোগিতার জন্য নির্ধারিত বাজেট নেই। তবে এটি যেহেতু বিশেষ বিষয়, তাই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে এটি বিবেচনায় নিতে পারে।’ইব্রাহিমের সহপাঠী ও বন্ধুবান্ধবরা ইতোমধ্যেই চিকিৎসা ব্যয় মেটাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তারা কয়েকটি মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সহায়তা পাঠানোর ব্যবস্থা করেছেন। নিচে দেওয়া নম্বর ও তথ্য ব্যবহার করে যে কেউ চাইলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন: ভিপি পদে ৩ প্রার্থী পেলেন মাত্র ১টি করে ভোট
ডাকসু নির্বাচন: ভিপি পদে ৩ প্রার্থী পেলেন মাত্র ১টি করে ভোট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৫ জন প্রার্থী। এর মধ্যে ছাত্রশিবির প্যানেলের মো. Read more

বাঘায় স্ত্রীর পরকীয়া সন্দেহে তিন সহদর ভাইকে কুপিয়ে জখম
বাঘায় স্ত্রীর পরকীয়া সন্দেহে তিন সহদর ভাইকে কুপিয়ে জখম

রাজশাহীর বাঘায় বুধবার (৯ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাঝপাড়া বাজার এলাকায় স্ত্রীর পরকীয়া সন্দেহে কথা Read more

একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি কীভাবে দেশে ফেরত গিয়েছিল?
একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি কীভাবে দেশে ফেরত গিয়েছিল?

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর প্রায় ৯৩ হাজার পাকিস্তানি বাংলাদেশ ও ভারতে যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর Read more

রাজধানীতে স্বস্তির বৃষ্টির পরেও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
রাজধানীতে স্বস্তির বৃষ্টির পরেও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বৈশাখের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। তবে এরমধ্যেও থেমে নেই রাজধানীর বায়ুদূষণ। ক্রমেই যেন তা আরও বাড়ছে। এই Read more

চকরিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চকরিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ চকরিয়া উপজেলার  ডুলাহাজারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের নিচে ঢুকে পড়ে সাব্বির হোসেন সাগর (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী Read more

পাকিস্তান ও ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৮ নভেম্বর)
পাকিস্তান ও ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৮ নভেম্বর)

আজ শনিবার (৮ নভেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। অস্ট্রেলিয়া-ভারত ও পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণী ম্যাচ আজ। ইংলিশ প্রিমিয়ার লিগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন