রাজধানীর যাত্রাবাড়ীতে আব্দুন নূর নামে এক সাংবাদিক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।মামলাটি গ্রহণ শেষে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে যাত্রাবাড়ী থানা পুলিশকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাউর রহমান মঙ্গলবার ( ২৯ এপ্রিল) এই আদেশ দেন। আদালতে ভিকটিম আব্দুন নূরের বাবা হাফেজ আবুল বাশার বাদী হয়ে মামলাটি করেন।মামলায় উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন— সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাসান মাহমুদ, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি ডিবি প্রধান হারুন-অর-রশিদ, সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।এ বিষয়ে মামলার বাদী আবুল বাশার গণমাধ্যমকে বলেন, আব্দুন নূর ময়মনসিংহের গফরগাঁও এলাকায় অভিযান নিউজ নামের একটি পত্রিকার সাংবাদিক ছিলেন। আন্দোলনের সময় ১ আগস্ট তিনি ঢাকায় আসেন এবং যাত্রাবাড়ীতে ৫ আগস্ট গুলিতে মারা যান।মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ৫ আগস্ট দুপুর ১২টায় রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ছাত্র-জনতার আন্দোলনে আব্দুন নূরও ছিলেন। আন্দোলনকারীদের ওপর পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলি চালালে মাথায় গুলি লাগে আব্দুন নূরের। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আছিয়া ধর্ষণ মামলা: ঢামেকের ২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আছিয়া ধর্ষণ মামলা: ঢামেকের ২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সপ্তম দিনের সাক্ষীর শুনানি হয়নি। আজ মঙ্গলবার (৬ মে) সাক্ষ্য গ্রহণের দিন ধার্য Read more

ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু
ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা সেতুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত অটোরিকশা চালকের বাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামে। Read more

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো করা জরুরী
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো করা জরুরী

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে অনেকেই রাজধানী বা কর্মস্থল ছেড়ে গ্রামের বাড়িতে যান। কেউ আবার পরিবার নিয়ে ঘুরতে বের হন। ফলে Read more

সুইডেনে যাত্রা শুরু খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটের
সুইডেনে যাত্রা শুরু খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটের

সুইডেন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গবেষণামূলক প্রতিষ্ঠান খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউট। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন খালেদা Read more

সাইফুজ্জামানের চেক দিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন, আটক ১
সাইফুজ্জামানের চেক দিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন, আটক ১

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে ৪টি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা Read more

ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫২ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৫ শতাধিক। এতে করে অবরুদ্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন