মাত্র এক সপ্তাহে ইউক্রেনের নতুন ১০টি লোকালয় বা বসতির দখল নিয়েছে সেখানে অভিযানরত রুশ বাহিনী। গতকাল শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য।মন্ত্রণালয়ের বিবৃতির তথ্য অনুযায়ী, দখলকৃত নতুন লোকালয়গুলো ইউক্রেনের দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ এবং জাপোরিজ্জিয়া প্রদেশের। ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর— এই ৭ দিনে এই লোকালয়গুলো দখল করেছে রুশ বাহিনী। একই সময়সীমায় ইউক্রেনীয় বাহিনীর ২২টি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের ডিপোও ধ্বংস করেছে রুশ সেনারা।গত এক সপ্তাহে রুশ সেনাদের লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী কয়েকবার বিমান হামলার চেষ্টা করেছিল, কিন্তু রুশ সেনারা প্রতিবার সেসব হামলা প্রতিহত করেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে। এসব হামলায় ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত রুশ বাহিনীর কাছে ইউক্রেন খুইয়েছে একটি এসইউ-২৭ ফাইটার জেট, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৮টি গাইডেড এভিয়েশন বোমা, ১৫টি হিমার্স রকেট এবং ১ হাজার ৪৪১টি ড্রোন।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই বিবৃতির ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।এদিকে কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে কয়েক বছর টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সেই অভিযান এখনও চলছে।গত তিন বছরে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী। এই প্রদেশগুলোর সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের ১০ শতাংশ।রুশ বাহিনীর দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধারে মরিয়া চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। ফলে দুই দেশের সংঘাত থামার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।সূত্র : আনাদোলু এজেন্সিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১০
খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১০

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন Read more

খাগড়াছড়িতে চাঁদা উত্তোলনকালে দুই চাঁদাবাজ আটক
খাগড়াছড়িতে চাঁদা উত্তোলনকালে দুই চাঁদাবাজ আটক

খাগড়াছড়িতে দুইজন চাঁদাবাজকে আটক করা হয়েছে। বুধবার (২৮ মে) রাতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি আর্মি ক্যাম্প হতে ক্যাপ্টেন মো. Read more

হারিকেন অ্যারিনের আকার বড় হবে, সরে যাওয়ার নির্দেশ
হারিকেন অ্যারিনের আকার বড় হবে, সরে যাওয়ার নির্দেশ

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হারিকেন অ্যারিনের আকার আরও বড় হবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। হারিকেনটির প্রভাবে জলোচ্ছ্বাশ সৃষ্টির আশঙ্কা থেকে একটি Read more

নায়ক রিয়াজের জন্মদিন আজ
নায়ক রিয়াজের জন্মদিন আজ

ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল তারকা রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক। নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে টানা ২ যুগ তিনি ছিলেন ঢালিউডের শীর্ষ Read more

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে ঢাকা জেলা ও আশপাশের বিভিন্ন স্থানে ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ Read more

উ. কোরিয়ার মজুত ইউরেনিয়াম দিয়ে ৪৭টি পরমাণু বোমা বানানো সম্ভব
উ. কোরিয়ার মজুত ইউরেনিয়াম দিয়ে ৪৭টি পরমাণু বোমা বানানো সম্ভব

উত্তর কোরিয়া বিপুল পরিমাণ উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সিউলের এক মন্ত্রীর তথ্য মতে, দেশটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন