অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সরকারী সংবাদমাধ্যম কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় সোমবার (১৫ সেপ্টেম্বর) আরও দুই সাংবাদিক নিহত হয়েছেন, তারা হলেন ফটোগ্রাফার এবং ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার আইমান হানিয়া এবং সাংবাদিক ইমান আল-জামিলি।এর আগে সকালে গাজা সিটির নাসর এলাকায় ইসরায়েলি হামলায় সাংবাদিক মোহাম্মদ আল-কুফি নিহত হন। এদিকে, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকাল থেকে ইসরায়েলি আক্রমণে গাজা উপত্যকায় অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। খবর আল জাজিরার।এদিকে, জাতিসংঘের স্বাধীন মতামত ও প্রকাশের স্বাধীনতাবিষয়ক বিশেষ প্রতিবেদক আইরিন খান বলেন, ‘ইসরায়েলকে কখনও ফিলিস্তিনে সাংবাদিক হত্যার জন্য জবাবদিহিতার আওতায় আনা হয়নি। এই হত্যাকাণ্ড ২০ বছরেরও বেশি সময় ধরে চলছে।’জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি ফিলিস্তিন অঞ্চল সম্পর্কিত জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সঙ্গে কথা বলেন। এসময় আইরিন খান বলেন, ইসরায়েলি সেনাদের বিচারহীনতার সংস্কৃতি একটি ‘অনুকূল পরিবেশ’ সৃষ্টি করেছে, যেখানে তারা তাদের মনমতো সব কিছু করতে পারে। সত্য প্রকাশে একমাত্র যাদের সাহস আছে সেই সাংবাদিকদের হত্যা করার সাহস তারা কোথায় পাচ্ছে। তিনি আরও বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনে সাংবাদিক হত্যায় একটি ভয়ানক দৃষ্টান্ত স্থাপন করেছে।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সয়াবিন তেল লিটারে ১ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত, আপত্তি ব্যবসায়ীদের
সয়াবিন তেল লিটারে ১ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত, আপত্তি ব্যবসায়ীদের

সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দেশে ভোজ্যতেল পরিশোধনকারী ও বিপণনকারীরা Read more

পাবনায় শিকারির হাত থেকে উদ্ধার করা ৪টি সরালি পাখি অবমুক্ত
পাবনায় শিকারির হাত থেকে উদ্ধার করা ৪টি সরালি পাখি অবমুক্ত

পাবনা শহরের বড় বাজার এলাকা থেকে শিকারির হাত থেকে উদ্ধার করা চারটি পাতি সরালি পাখি অবমুক্ত করেছেন ‘নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ Read more

মিশরে কাতারের ৩ কূটনীতিক নিহত
মিশরে কাতারের ৩ কূটনীতিক নিহত

মিশরের পর্যটন নগরী শারম আল-শেখের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ জন কূটনীতিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত Read more

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় পাবিপ্রবি প্রশাসনের আতিথেয়তায় মুগ্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় পাবিপ্রবি প্রশাসনের আতিথেয়তায় মুগ্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের  স্নাতক (সম্মান) শ্রেণির 'এ' ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। পাবনা বিজ্ঞান Read more

জুলাই শহীদ দিবস: দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আজ
জুলাই শহীদ দিবস: দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আজ

জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বাদ Read more

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন আরশাদুর রউফ
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হলেন আরশাদুর রউফ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন