গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে।বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছাঃ কাওয়ালিন নাহার।তিনি জানান, শুক্রবার দুপুর ২টার দিকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এর বাইরে আপাতত বিস্তারিত কিছু বলতে পারছি না। শুধু আমাদের কারাগারে আনা হয়েছে এটুকুই বলতে পারছি। আমাদের কিছু প্রসেসিং আছে সেই প্রসেসিং গুলো সম্পন্ন করা হচ্ছে বলে তিনি জানান।এর আগে, আজ শুক্রবার ভোরে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।জুলাই গণ–অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে পোশাকশ্রমিক মিনারুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে হাজির করা হলে শুনানি শেষে এই নির্দেশ দেন বিচারক।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় খতিব হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জানাজা থেকে তিন দফা ঘোষণা
ভোলায় খতিব হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জানাজা থেকে তিন দফা ঘোষণা

ভোলায় দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানীকে (৪৫) নিজ বাসায় নৃশংস Read more

শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের ছন্দপতন
শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের ছন্দপতন

গল টেস্টের দ্বিতীয় দিনটা যেন দুই চেহারায় ধরা দিল বাংলাদেশ দলের জন্য। একদিকে ব্যাট হাতে দাপুটে ইনিংস, অন্যদিকে দিনের শেষ Read more

কালিয়াকৈরে হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
কালিয়াকৈরে হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

গাজীপুরের কালিয়াকৈরের অলিয়ারচালা এলাকায় 'সিয়াম ফিসারিজ' নামক একটি মৎস্য খামারে হামলা, চাঁদাবাজি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।এ ঘটনায় খামারের ম্যানেজার Read more

যুগ্ম সচিবকে জিম্মি করে চাঁদা দাবি চালকের!
যুগ্ম সচিবকে জিম্মি করে চাঁদা দাবি চালকের!

পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব মাকসুদা হোসেনকে গাড়ির মধ্যে জিম্মি করে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন তারই ব্যবহৃত সরকারি গাড়ির Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

আজ (শুক্রবার) বাংলাদেশ উদীয়মান (ইমার্জিং) এবং ‘এ’ দলের যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে পৃথক দুটি ম্যাচ রয়েছে। বিপিএল এবং Read more

চমক রেখে এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা
চমক রেখে এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে। শুক্রবার (২২ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন