কুমিল্লার মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শক সারিতে বাস ঢুকে গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরো চারজন আহত হয়েছেন।শনিবার (২৬ জুলাই) বিকেলে মুরাদনগর ডিআর স্কুল মাঠে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর এক্সপ্রেস নামক যাত্রীবাহী বাস মুরাদনগর গোমতী ব্রিজ পার হয়ে থানারোডের দিকে যাওয়ার পথে ডি.আর. স্কুল মাঠের পাশে ফুটবল খেলা দেখতে আসা দর্শকদের উপর উঠে পড়ে। ঘটনাস্থলেই গিয়াস উদ্দিনের মৃত্যু হয়।নিহত গিয়াস উদ্দিন উপজেলার দুলারামপুর গ্রামের বাসিন্দা ও মৃত শহীদ মিয়ার পুত্র। তার তিনটি সন্তান রয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি, দুর্ঘটনাকবলিত বাসটির চালক ছিল অপ্রাপ্তবয়স্ক, যার বয়স আনুমানিক ১৫-১৬ বছর। তারা জানান, চালকের অভিজ্ঞতা ও বয়সজনিত অযোগ্যতাই এই দুর্ঘটনার মূল কারণ। অপ্রাপ্তবয়স্ক চালক দিয়ে বাণিজ্যিক গাড়ি পরিচালনার ঘটনায় জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে।এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, বাস এবং চালককে পুলিশি হেফাজতে আনা হয়েছে। নিহতের লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু
সখীপুরে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে আবুল কাশেম(৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।সোমবার(৭ জুলাই) উপজেলার কাকড়াজান ইউনিয়নের টিকুরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারসূত্রে জানা Read more

নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা
নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা

নওগাঁয় জেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ জেলা শাখার আয়োজনে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Read more

বিমানবন্দরের আগুনে ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি
বিমানবন্দরের আগুনে ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে Read more

নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। Read more

৩৫ বছর পর ইরাকে নামল প্রথম ইউরোপীয় বিমান
৩৫ বছর পর ইরাকে নামল প্রথম ইউরোপীয় বিমান

দীর্ঘ ৩৫ বছর পর ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপীয় প্রথম কোনও বিমান অবতরণ করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গ্রিসের এজিয়ান এয়ারলাইন্সের Read more

চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বলাৎকার
চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বলাৎকার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক যুবককে বলাৎকারের অভিযোগে জুয়েল মহাজন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন