কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলার ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। আরও অভিযোগ রয়েছে, কাজ সম্পূর্ণ না করেই বিদ্যালয় থেকে বিল ভাউচারে আগাম স্বাক্ষর ও ছারপত্র দিয়ে দিয়েছেন প্রধান শিক্ষক। এতে এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১ কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে জামালপুর টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলার কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ ২০২৪ সালে ভবনটির নির্মাণকাজ শুরু করে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের (এডহক কমিটি) সভাপতি রিয়াদ হোসাইন ও সদস্য শাহআলম মিয়া বলেন, ঠিকাদার ও প্রকৌশলী রেজাউল হোসেন নির্মাণকাজ শেষ না করেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আঃ হাকিমের কাছ থেকে বিল ভাউচারে স্বাক্ষর নিয়ে নিয়েছেন। এটি একটি বড় ধরণের অনিয়ম এবং এতে প্রধান শিক্ষকের সম্পৃক্ততা রয়েছে বলে আমরা মনে করি।এছাড়া নির্মাণে নিম্নমানের বালি, রড, সিমেন্ট এবং সেগুন কাঠের পরিবর্তে মেহগনি কাঠ ও নিম্নমানের থাই গ্লাস ব্যবহার করা হয়েছে। ভবনটির টেকসইতা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এর আগেও প্রধান শিক্ষক মো. আঃ হাকিমের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের দাবি জানিয়েছেন এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান স্থানীয়রা।ভৈরব জামালপুর টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. আ. হাকিম বলেন, ‘আমি কনস্ট্রাকশনের কাজ বুঝি না। প্রকৌশলী রেজাউল হোসেন আমাকে অনুরোধ করেছেন। তাই তার অনুরোধে বিল ভাউচারে স্বাক্ষর করেছি।’ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সাইদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নির্মাণকাজে কোনো ধরনের নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। তবে ভুলবশত সেগুন কাঠের পাল্লার বদলে মেহগনি কাঠ দেওয়া হয়েছিল। সেটা পরিবর্তন করে সেগুন কাঠ ব্যবহার করা হবে।’ভৈরব উপজেলা শিক্ষা প্রকৌশলী রেজাউল হোসেন বলেন, ‘প্রধান শিক্ষকের কাছ থেকে বিল ভাউচারে স্বাক্ষর নেওয়া হলেও এখনো চেক প্রদান করা হয়নি। কাজ সম্পন্ন করে বুঝিয়ে দেওয়ার পর চেক প্রদান করা হবে। এছাড়া সিডিউল অনুযায়ী মানসম্মত কাজ হচ্ছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রায়ও সূর্যের তেজ
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রায়ও সূর্যের তেজ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক Read more

বিপিএলের ২ ম্যাচ ও অ্যাশেজসহ টিভিতে আজকের খেলা (৫ জানুয়ারি ২০২৬)
বিপিএলের ২ ম্যাচ ও অ্যাশেজসহ টিভিতে আজকের খেলা (৫ জানুয়ারি ২০২৬)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুইটি ম্যাচ আছে সোমবার (৫ জানুয়ারি)। প্রথমটিতে মুখোমুখি নোয়াখালী ও সিলেট, দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম ও রংপুর। Read more

বিরামপুরে ভুয়া সেনাসদস্য আটক
বিরামপুরে ভুয়া সেনাসদস্য আটক

দিনাজপুরের বিরামপুরে সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র ও ওয়াকি-টকি ব্যবহার করে রাস্তায় পথচারীদের ছিনতাই করার সময় আব্দুল কাদের রোমান (২২) নামের Read more

মিয়ানমারে উলফা ঘাঁটিতে ভারতের হামলায় নিহত ১৯
মিয়ানমারে উলফা ঘাঁটিতে ভারতের হামলায় নিহত ১৯

মিয়ানমারের পূর্বাঞ্চলে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) অন্তত ৪টি ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর হামলায় ১৯ জন সদস্য Read more

পাকিস্তানে অভিযানে ভারত-সমর্থিত ১৩ জঙ্গি নিহত
পাকিস্তানে অভিযানে ভারত-সমর্থিত ১৩ জঙ্গি নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশে পৃথক দুটি অভিযানে ‘ভারত-সমর্থিত’ ১৩ জঙ্গিকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবার (০১ এপ্রিল) এক বিবৃতিতে Read more

আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা ঘুষ খেলে ফাঁসিতে ঝোলাব: ধর্ম উপদেষ্টা
আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা ঘুষ খেলে ফাঁসিতে ঝোলাব: ধর্ম উপদেষ্টা

হজ ওমরা নিয়ে তার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খায়, তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন