ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনের সার্বিক প্রক্রিয়া প্রত্যাশিত হয়নি।আবিদুল বলেন, ‘নির্বাচনের আগের দিন সাইবার হামলার শিকার হয়েছি। আজ সকাল থেকে শুরু হয় আচরণবিধি লঙ্ঘনের নানা ধরনের অপপ্রচার। প্রার্থীদের কেন্দ্রে প্রবেশের অধিকার থাকলেও তা বাধাগ্রস্ত করা হয়েছে। এমনকি রিটার্নিং অফিসাররাও এসব অপপ্রচারে অংশ নিয়েছেন বলে আমাদের অভিযোগ।’তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগেই পূর্ণ করে রাখা ব্যালট পাওয়ার অভিযোগ এসেছে অন্তত দুটি কেন্দ্র থেকে। এটি পুরো ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।’আবিদুল ইসলাম আরও দাবি করেন, ‘ভোটের দিন বহিরাগত জামায়াত নেতাকর্মীদের ক্যাম্পাসে ঘোরাফেরা করতে দেখা গেছে। এখন পর্যন্ত ১২টি লিখিত অভিযোগ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনে জমা দিয়েছি।’তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করেই আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এখনও আমরা ধৈর্য ধারণ করছি। তবে স্পষ্ট করে বলতে চাই—ভোট নিয়ে কোনো ধরনের কারচুপি হলে সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিরোধ গড়ে তুলবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে বাস-ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০
নীলফামারীতে বাস-ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০

নীলফামারীর ডোমার উপজেলায় বাস, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।রবিবার (২৯ মার্চ) দুপুরের দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের Read more

১শ’ টাকায় রোগীর ছাড়পত্র দিচ্ছে ওয়ার্ড বয়-আয়া
১শ’ টাকায় রোগীর ছাড়পত্র দিচ্ছে ওয়ার্ড বয়-আয়া

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর ছাড়পত্র দিচ্ছে ওয়ার্ডবয় ও আয়ারা। এসময় প্রতি ছাড়পত্র বাবদ ১শ’ টাকা করে আদায় করছেন Read more

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে Read more

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কনকনে ঠাণ্ডা ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কনকনে ঠাণ্ডা ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল টানা কয়েক দিন ঘন কুয়াশায় ঢাকা। সারা দিনেও মিলছে না সূর্যের দেখা। রোদের উত্তাপ না পাওয়ায় Read more

কিশোরগঞ্জে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা ও ১০ দিনব্যাপী লোকজ মেলা
কিশোরগঞ্জে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা ও ১০ দিনব্যাপী লোকজ মেলা

ঢাকঢোল পিটিয়ে কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ-১৪৩২।জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে Read more

জকসু নির্বাচন ৬ জানুয়ারি
জকসু নির্বাচন ৬ জানুয়ারি

স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন