তিন ম্যাচের জয়হীন ধারা শেষে অবশেষে ঘরের মাঠে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে রোববার (৪ মে) রাতে চেজ স্টেডিয়ামে নিউইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে হাভিয়ের মাশচেরানোর দল। এই ম্যাচে গোল পেয়েছেন দলের তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।ঘরের মাঠে আগের ম্যাচে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে কানাডিয়ান ক্লাব ভ্যানকুভারের কাছে ৩-১ গোলে হারের পর সমালোচনার মুখে পড়েছিল মায়ামি। তবে এদিন নিজেদের চেহারা পাল্টে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ‘দ্য হিরন্স’রা।ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে মায়ামি। ৯ মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন ফাফা পিকল্ট। এরপর ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার মার্সেলো ওইনগাড। ৩৯ মিনিটে নিজেই গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন সুয়ারেজ। বিরতির ঠিক আগে নিউইয়র্কের হয়ে একটি গোল শোধ করেন এরিক চুপো মটিং।বিরতির পরও দাপট ধরে রাখে মায়ামি। প্রতিপক্ষের রক্ষণভাগে বারবার চাপ তৈরি করে শেষ পর্যন্ত ৮৫ মিনিটে গোল পান আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে জয় নিশ্চিত করে নেয় মায়ামি।ম্যাচে বল দখলের লড়াইয়ে মায়ামি এগিয়ে ছিল ৫৩ শতাংশ সময়। তারা মোট ১২টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে এবং ৪টি ছিল সফল। অন্যদিকে রেড বুলস ১০টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে পেরেছে, যার মধ্যে একটিই ছিল সফল।এই জয়ের মাধ্যমে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। দুই কনফারেন্স মিলিয়ে তাদের অবস্থান এখন পঞ্চম। তবে তারা একটি ম্যাচ কম খেলেছে। আগামী ১১ মে মেজর লিগ সকারে পরবর্তী ম্যাচে মিনেসোটার বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তফশিল ঘোষণার পর নেতাকর্মীদের যে আহ্বান জানালেন জামায়াত আমির
তফশিল ঘোষণার পর নেতাকর্মীদের যে আহ্বান জানালেন জামায়াত আমির

দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি নতুন নির্দেশনার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (১২ ডিসেম্বর) Read more

গোপালগঞ্জের ঘটনায় কেউ ছাড় পাবে না, সরকারের বিবৃতি
গোপালগঞ্জের ঘটনায় কেউ ছাড় পাবে না, সরকারের বিবৃতি

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোরভাবে জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ঘটনায় জড়িতদের কেউ Read more

চার ঘণ্টা পর পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
চার ঘণ্টা পর পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

চার ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পুরানা পল্টনের বহুতল ভবন সাব্বির টাওয়ারের ছাদে লাগা আগুন।শনিবার (৪ মে) রাত ১২টা Read more

শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত
শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

যশোরের শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সৌরভ মন্ডল (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়।শনিবার (২৪ Read more

মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক ঘাঁটির কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক Read more

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন