সুইস খাদ্য জায়ান্ট নেসলের প্রধান নির্বাহী লরেন্ট ফ্রেইক্সকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের পেছনে অভিযোগ, তিনি এক অধস্তন কর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্ক রাখছিলেন। সোমবার (১ সেপ্টেম্বর) তাকে এ অভিযোগের প্রেক্ষিতে বরখাস্ত করা হয়।নেসপ্রেসো কফি ক্যাপসুল এবং কিটক্যাট চকোলেট বারের মালিকানাধীন বহুজাতিক সংস্থাটি জানায়, তদন্তের পর ফ্রেইক্সকে বরখাস্ত করা হয়।এক বিবৃতিতে কোম্পানিটি আরও জানায়, একজন অধস্তন কর্মীর সাথে অপ্রকাশিত প্রেমের সম্পর্কের তদন্তের পর, দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় ফ্রেইক্সকে। তার কর্মকাণ্ড নেসলের ব্যবসায়িক আচরণবিধি লঙ্ঘন করেছে বলেও জানায় সুইস কোম্পানি।বোর্ড জানায়, চেয়ারম্যান পল বাল্ক এবং প্রধান স্বাধীন পরিচালক পাবলো ইসলারের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চেয়ারম্যান বাল্ক বলেন, ‘এটি প্রয়োজনীয় সিদ্ধান্ত ছিল। নেসলের মূল্যবোধ এবং শাসনব্যবস্থা আমাদের প্রতিষ্ঠানকে শক্তিশালী করে। লরেন্টকে দীর্ঘকাল কোম্পানির সেবার জন্য ধন্যবাদ।’এরপর নেসলের বোর্ড দ্রুত পদক্ষেপ নিয়ে নেসপ্রেসোর সিইও ফিলিপ নাভ্রাতিলকে নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেয়।নতুন সিইও ফিলিপ নাভ্রাতিল নেসলে নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। তিনি ২০০১ সালে কোম্পানিতে যোগদান করেন, মধ্য আমেরিকায় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং ২০১৩–২০২০ সালে মেক্সিকোতে কফি ও পানীয় ব্যবসার নেতৃত্ব দিয়েছেন। ২০২৪ সালের জুলাই থেকে তিনি নেসপ্রেসোর প্রধান নির্বাহী হন এবং ২০২৫ সালের জানুয়ারিতে বোর্ডের সদস্য হন।নাভ্রাতিল বলেছেন, ‘আমি নেসলের কৌশলগত দিকনির্দেশনা ও কর্মক্ষমতা উন্নয়নের জন্য সম্পূর্ণভাবে সক্রিয় ভূমিকা নেব। আমরা আমাদের প্রবৃদ্ধি পরিকল্পনা ত্বরান্বিত করব এবং কর্মক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখব।’উল্লেখ্য, বরখাস্ত সিইও ফ্রেইক্স নেসলেতে দীর্ঘকাল কর্মরত ছিলেন। তিনি ১৯৮৬ সালে কোম্পানিতে যোগদান করেন, ২০১৪ পর্যন্ত ইউরোপীয় কার্যক্রম পরিচালনা করেন এবং ২০০৮ সালের সাবপ্রাইম ও ইউরো সংকটের সময় কোম্পানিকে নেতৃত্ব দেন। সিইও পদে পদোন্নতির আগে তিনি ল্যাটিন আমেরিকা বিভাগের দায়িত্বে ছিলেন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর (৫০) মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় Read more

নির্বাচন নস্যাৎ করতে জামায়াত ধর্ম ব্যবসা করছে: হাবিব উন নবী খান সোহেল
নির্বাচন নস্যাৎ করতে জামায়াত ধর্ম ব্যবসা করছে: হাবিব উন নবী খান সোহেল

নির্বাচনকে নস্যাৎ করতে একটি দল নানা ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, 'জান্নাতের Read more

ফিল্মি স্টাইলে সয়াবিন তেল ছিনতাই, পুলিশি অভিযানে উদ্ধার
ফিল্মি স্টাইলে সয়াবিন তেল ছিনতাই, পুলিশি অভিযানে উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় ফিল্মি স্টাইলে ১৩৬৪ লিটার যার মূল্য আড়াই লাখ টাকার সয়াবিন তেলসহ একটি মিনি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ Read more

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্তদের মধ্যে রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সাজা ভোগ করা ৩৭ জন বন্দিকে মুক্তি Read more

পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশিসহ ১৭ জন নিহত
পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশিসহ ১৭ জন নিহত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে দেশটির সেনাদের গুলিতে ১ বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কারাকের দর্শখেলের শাহ Read more

অবৈধভাবে ভারতের লংথ্রাইপুঞ্জি গিয়ে বাংলাদেশি নিখোঁজ
অবৈধভাবে ভারতের লংথ্রাইপুঞ্জি গিয়ে বাংলাদেশি নিখোঁজ

সীমান্তে দিয়ে অবৈধ ভাবে ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার লংথ্রাইপুঞ্জি এলাকায় গিয়ে ফিরে আসেনি সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাসিন্দা কুটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন