ভোটার তালিকায় কারচুপি নিয়ে ভারতের রাজনীতি এখন সরগরম। এর মধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভোট কারচুপির এমন প্রমাণ তার হাতে আছে যা প্রকাশ হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সামনে মুখ দেখাতে পারবেন না।এমনকি ভোট চুরির অভিযোগ প্রমাণে ‘হাইড্রোজেন বোমা’ ফাটানোর হুঁশিয়ারিও দিয়েছেন লোকসভার বিরোধীদলীয় এই নেতা। সোমবার (০১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল.ইন।রাহুল গান্ধী বলেন, তার দল শিগগিরই ভোট চুরির প্রমাণ হিসেবে একটি “হাইড্রোজেন বোমা” প্রকাশ করবে। তার দাবি, এই তথ্য সামনে এলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি “দেশের সামনে মুখ দেখাতে পারবেন না।”রাহুল অভিযোগ তোলেন, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে ভোট চুরি হয়েছে। তিনি বলেন, তার দল ইতোমধ্যে প্রমাণ করেছে কীভাবে বেঙ্গালুরু সেন্ট্রালের মহাদেবপুরা বিধানসভা এলাকায় ভোট চুরি সংঘটিত হয়েছে।রাহুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ লোকসভার বিরোধী দলীয় নেতাকে “দায়িত্বজ্ঞানহীন” আখ্যা দেন। তিনি বলেন, “ভেতরে বা বাইরে যেখানেই রাহুল গান্ধীর কথা শুনি না কেন, বোঝার জন্য সময় লাগে উনি আসলে কী বলতে চাইছেন… পরমাণু বোমা আর হাইড্রোজেন বোমার সঙ্গে নির্বাচনের সম্পর্ক কোথায়? বিরোধী দলনেতা হিসেবে নিজেকে কেন ছোট করছেন?”এর আগে গত ৭ আগস্ট রাহুল বলেছিলেন, তার দল ছয় মাস ধরে মহাদেবপুরা বিধানসভা আসনের ভোটার তালিকা পরীক্ষা করেছে। সেখানে ১ লাখের বেশি অনিয়ম পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, এসব অনিয়মে নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে যোগসাজশ করেছে।রাহুলের দেওয়া তথ্য মতে, ওই ভোটার তালিকায় ১১ হাজার ৯৬৫ জনের নাম ডুপ্লিকেট ছিল, ৪০ হাজার ৯ জন ভোটারের ঠিকানা ভুয়া বা অকার্যকর, ১০ হাজার ৪৫৪ জন ভোটার এক ঠিকানায় নিবন্ধিত, ৪ হাজার ১৩২ জনের ছবি অকার্যকর এবং ৩৩ হাজার ৬৯২ জন ভোটারের ক্ষেত্রে ফরম-৬ এর অপব্যবহার হয়েছে। মূলত নির্বাচন কমিশনের ফরম-৬ হলো নতুন ভোটার নিবন্ধনের আবেদনপত্র।কংগ্রেস ও রাহুল আরও অভিযোগ করেছেন, ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত মহারাষ্ট্র নির্বাচনে “শৈল্পিক কারচুপি” হয়েছে এবং এর মাধ্যমে জাতীয় প্রতিষ্ঠানগুলো দখল করা হয়েছে। ওই নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি জোটকে পরাজিত করেছিল বিজেপি নেতৃত্বাধীন জোট।তবে নির্বাচন কমিশন এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। গত ১৪ আগস্ট কমিশন রাহুলের মহাদেবপুরা-সংক্রান্ত দাবি “ভুল ও বিভ্রান্তিকর” বলে আখ্যা দেয়। এর আগেও, চলতি বছরের ফেব্রুয়ারিতে কমিশন বলেছিল, ভোটের ফলাফল নিয়ে হতাশ রাজনৈতিক দলগুলোর অভিযোগ “সম্পূর্ণ হাস্যকর”।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে আ.লীগ নেতা শফিকুল গ্রেপ্তার
মির্জাপুরে আ.লীগ নেতা শফিকুল গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে শফিকুল ইসলাম (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(২১ এপ্রিল)  রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর এলাকা Read more

গাইবান্ধায় নিখোঁজের দুইদিন পর বৃদ্ধার লাশ উদ্ধার
গাইবান্ধায় নিখোঁজের দুইদিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

গাইবান্ধার সদর উপজেলায় নিখোঁজের দুইদিন পর জহির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ জলাশয় থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ জুন) Read more

ভোলায় বন্ড শো-রুমে দুর্ধর্ষ চুরি, ভেঙে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরা
ভোলায় বন্ড শো-রুমে দুর্ধর্ষ চুরি, ভেঙে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরা

ভোলা বাংলাস্কুল মোড়ে অবস্থিত বন্ড শো-রুমের স্টোরের দেয়াল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ভেঙে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরা Read more

খতিয়ান কারসাজি ও ঘুষের অভিযোগে তেঁতুলিয়া ভূমি অফিসের তহশিলদারের বিরুদ্ধে তদন্ত
খতিয়ান কারসাজি ও ঘুষের অভিযোগে তেঁতুলিয়া ভূমি অফিসের তহশিলদারের বিরুদ্ধে তদন্ত

পঞ্চগড়ে তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. ওমর ফারুকের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত জালিয়াতি, ঘুষ গ্রহণ ও রেকর্ডে কারসাজিসহ নানা অনিয়মের Read more

দেশে হঠাৎ কেন বাড়ছে হাম, প্রতিকারে কী করবেন
দেশে হঠাৎ কেন বাড়ছে হাম, প্রতিকারে কী করবেন

সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। হাসপাতালগুলোতে ভিড় করছে হামে আক্রান্ত শিশুরা। সংক্রামক এই রোগ মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ করে Read more

শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড
শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে মাটি ভরাটের অপরাধে একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন