আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলের সাউথ কিভু প্রদেশে টানা ভারি বৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে সাউথ কিভুর লেক টাঙ্গানিকার তীরবর্তী এনগানজার কাসাবা গ্রামে প্রবল পানির ঢল নামে। প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এই বন্যায় ঘরবাড়ি ভেসে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর আরব নিউজের।প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী থিওফিল ওয়ালুলিকা মুজালিও রোববার আরব নিউজকে জানান, উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘সেক্টরপ্রধান, গ্রামপ্রধান এবং স্থানীয় সরকারি প্রতিনিধিরা ঘটনাস্থলে আছেন। বর্তমানে সেখানে রেড ক্রসের একটি মানবিক সংস্থাও উপস্থিত রয়েছে। লাশ উদ্ধারের কাজ চলমান থাকায় এখনই চূড়ান্ত হিসাব দেওয়া সম্ভব নয়’।এদিকে এই দুর্যোগের মাত্র কয়েক সপ্তাহ আগে কঙ্গোর রাজধানী কিনশাসায় একইরকম ঘটনায় অন্তত ৩৩ জন প্রাণ হারান। চলমান রাজনৈতিক সহিংসতা ও বিদ্রোহের কারণে দেশটির অবকাঠামো ও মানবিক সহায়তা ব্যবস্থা ইতোমধ্যেই ভেঙে পড়েছে।জাতিসংঘ জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে সরকার বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। যা ইতোমধ্যেই বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মধ্যে একটি হিসেবে বিবেচিত।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশ ও জাতির কল্যাণের স্বার্থে অন্তকোন্দল পরিহারের আহবান- বন্দর কর্তৃপক্ষ
দেশ ও জাতির কল্যাণের স্বার্থে অন্তকোন্দল পরিহারের আহবান- বন্দর কর্তৃপক্ষ

মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ রেজি নং-২১৪৩ শাব্দিক অর্থে মোংলা বন্দরের শ্রমিক মনে হলেও প্রকৃতপক্ষে এটি একটি স্টিভেডর নিয়ন্ত্রিত শ্রমিক Read more

আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স
আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স

আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দেশটিতে তিনদিনের এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক Read more

সিঙ্গাপুর ম্যাচের আগমুহূর্তে বাদ বাংলাদেশের ৩ ফুটবলার
সিঙ্গাপুর ম্যাচের আগমুহূর্তে বাদ বাংলাদেশের ৩ ফুটবলার

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ২৩ জনের দল চূড়ান্ত করতে হয়। তবে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ২৬ জন নিয়ে অনুশীলন ও Read more

Kyngs Casino Bonus – guide complet, conditions et inscription en France
Kyngs Casino Bonus – guide complet, conditions et inscription en France

Guide pratique du kyngs casino bonus : comment tirer le meilleur parti de votre offre Qu’est‑ce que le kyngs casino Read more

কালিয়াকৈরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে পল্লী বিদ্যুৎ মিরপুর প্লাজা থেকে মরদেহটি উদ্ধার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন