এল ক্লাসিকোর উত্তাপ যেন শেষই হচ্ছে না। মাঠে রিয়াল মাদ্রিদের জয়ের পর শুরু হওয়া সেই তীব্রতা এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, এমনকি তার আঁচ পৌঁছেছে স্পেন জাতীয় দলেও।বার্নাব্যুতে রিয়ালের ২–১ গোলের জয়ের পর ম্যাচশেষে ছোটখাটো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রিয়ালের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। এরপরই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়।ম্যাচ শেষে রিয়ালের অধিনায়ক দানি কারভাহাল ইয়ামালকে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি তো অনেক কথা বলো, এখন বলো দেখি কী বলবে।’এই মন্তব্যেই ক্ষুব্ধ হয়ে পড়েন ইয়ামাল। ফলস্বরূপ ইনস্টাগ্রামে আনফলো করেন কারভাহালকে। এরপর বার্সেলোনার আরও দুই তরুণ খেলোয়াড় জেরার্ড মার্টিন ও পেদ্রিও একই পদক্ষেপ নেন।অন্যদিকে, কারভাহালও চুপ থাকেননি। পাল্টা প্রতিক্রিয়ায় তিনজনকেই আনফলো করেছেন রিয়াল অধিনায়ক। এতে করে স্পেন জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যেই তৈরি হয়েছে এক ধরনের ‘ভার্চুয়াল বিভাজন’।স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া এই ‘শীতল যুদ্ধ’ জাতীয় দলের ড্রেসিংরুমেও প্রভাব ফেলতে পারে। আগামী আন্তর্জাতিক বিরতিতে একই দলে খেলবেন কারভাহাল, ইয়ামাল, পেদ্রি ও মার্টিন। তখন এই টানাপোড়েন কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুরার গুরুত্ব ও ফজিলত
আশুরার গুরুত্ব ও ফজিলত

মুহররম হিজরি সনের প্রথম মাস। বাংলা ও ইংরেজি সনের প্রথম দিনকে আমরা যেভাবে উৎযাপন করি, হিজরি সনের ক্ষেত্রে তা করি Read more

সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া নুরুল আবছার আটক
সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া নুরুল আবছার আটক

আওয়ামী লীগ সরকারের সময় মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য Read more

৩২-এ টাঙানো হলো মওলানা ভাসানী, ওসমান হাদির ছবি
৩২-এ টাঙানো হলো মওলানা ভাসানী, ওসমান হাদির ছবি

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে টাঙানো হয়েছে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সিরাজুল আলম খান, সিরাজ Read more

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব

সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতরের প্রথম দিন হবে শুক্রবার (২০ মার্চ)। বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের Read more

বিলুপ্তির পথে হাতে বোনা ঝাঁকি জাল, বিপাকে কারিগররা
বিলুপ্তির পথে হাতে বোনা ঝাঁকি জাল, বিপাকে কারিগররা

একটা সময় পটুয়াখালীর বাউফল উপজেলার গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি পরিবারের কাছে হাতে বোনা ঝাঁকি জাল ছিল নিত্য প্রয়োজনীয়। কারণ, জাল দিয়ে Read more

টিকটকার হুর-ই জান্নাতের স্বামী তোহা কারাগারে
টিকটকার হুর-ই জান্নাতের স্বামী তোহা কারাগারে

ফেসবুক ও টিকটকে জুয়ার বিজ্ঞাপনের প্রমোশন করার অভিযোগে দায়ের করা প্রতারণার মামলায় টিকটকার হুর-ই জান্নাতের স্বামী টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠানোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন