জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মূল ফটকে দাঁড়ালে বোঝার উপায় নেই ভেতরের বাস্তবতা। বাইরে ঝুলছে ৫০ শয্যার হাসপাতালের সাইনবোর্ড, তবে ভেতরে ঢুকলেই ধরা পড়ে সংকটের চিত্র। রোগীর ভিড় আছে, আছে ভবন ও শয্যা; তবে যা নেই তা হলো প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল। একমাত্র আবাসিক মেডিকেল অফিসারের ওপর নির্ভর করেই কোনোরকমে চলছে চিকিৎসাসেবা। দীর্ঘ এক দশক পেরিয়ে গেলেও ৫০ শয্যার হাসপাতাল হিসেবে কার্যক্রম শুরু হয়নি এই স্বাস্থ্যকমপ্লেক্সে।জানা যায়, ভারতীয় সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার তিনলাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স।  হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে প্রায় ৪-৫শ’ রোগী এই হাসাপতালে চিকিৎসা সেবার জন্য আসেন। বকশীগঞ্জ উপজেলা ছাড়াও প্রতিবেশী শ্রীবরদী উপজেলা, রাজিবপুর-রৌমারী ও দেওয়ানগঞ্জ উপজেলার চরাঞ্চলের ৬-৭ টি ইউনিয়নের মানুষ বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন।দরিদ্র ও প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০১৩ সালের ১৩ অক্টোবর ৩১ শয্যার হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুই বছর পর, ২০১৫ সালের ১৩ জুলাই হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়। তবে উদ্বোধনের পর কেটে গেছে ১১ বছর, বাস্তবে বাড়েনি কোনো শয্যা কার্যক্রম। আসেনি প্রয়োজনীয় চিকিৎসক, নার্স কিংবা আধুনিক যন্ত্রপাতি। এমনকি ৩১ শয্যার জন্য যে জনবল থাকার কথা, সেটিও আজও পূরণ হয়নি।হাসপাতাল সূত্র জানায়, ৫০ শয্যার জন্য প্রশাসনিক অনুমোদন থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ২৪টি চিকিৎসক পদের প্রায় সবকটিই শূন্য। কার্ডিওলজি, সার্জারি, শিশু, চর্ম ও যৌন, নাক–কান–গলা, চক্ষু, অর্থোপেডিক কিংবা অ্যানেসথেসিয়া—কোনো বিভাগেই নেই বিশেষজ্ঞ। পাশাপাশি ইনডোর মেডিকেল অফিসার, প্যাথলজিস্ট, নার্সিং সুপারভাইজার, মিডওয়াইফ, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, হিসাবরক্ষকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে আছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ও আবাসিক মেডিকেল অফিসার ছাড়া কোন চিকিৎসক নেই। উপজেলার ৭ ইউনিয়নের সাব সেন্টারে সাতজন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও একজনও নেই। এর প্রভাব পড়ছে সরাসরি রোগীদের ওপর। ছোটখাটো অস্ত্রোপচার কিংবা জটিল রোগের চিকিৎসার জন্য অধিকাংশ রোগীকেই পাঠানো হচ্ছে জামালপুর সদর হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ঢাকায়।এদিকে ৫০ শয্যার এই হাসপাতালে দুইটি অ্যাম্বুলেন্স থাকার কথা থাকলেও রয়েছে একটি। সেটিও মাঝে মধ্যেই বিকল হয়ে পড়ে থাকে। ফলে জরুরী প্রয়োজনে রোগীদের প্রাইভেট অ্যাম্বুলেন্সে অতিরিক্ত কয়েকগুন বাড়তি ভাড়া দিয়ে যেতে হয় গন্ত্যব্যের হাসপাতালে। হাসপাতালে অপারেশন থিয়েটার থাকলেও নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। একটি আল্ট্রাসনোগ্রাফি মেশিন থাকলেও তা আজ পর্যন্ত ব্যবহার হয়নি। ইসিজি মেশিন রয়েছে, কিন্তু জরুরি সময়ে সেটি প্রায়ই বিকল থাকে।৫০ শয্যার এই হাসপাতালে দুইটি অ্যাম্বুলেন্স থাকার কথা থাকলেও রয়েছে একটি। সেটিও মাঝে মধ্যেই বিকল হয়ে পড়ে থাকে। ফলে জরুরী প্রয়োজনে রোগীদের প্রাইভেট অ্যাম্বুলেন্সে অতিরিক্ত কয়েকগুন বাড়তি ভাড়া দিয়ে যেতে হয় গন্ত্যব্যের হাসপাতালে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ফারাজীপাড়া গ্রামের রোকসানা বেগম, আলাল উদ্দিন, চন্দ্রাবাজ এলাকার রিমা বেগম সহ বেশ কয়েকজন রোগী জানান, এই হাসপাতালে ডাক্তার পাওয়া যায়না। জরুরী বিভাগে যে ওষুধ দেন তার বেশিরভাগই বাইরে থেকে কিনতে হয়।বগারচর ইউনিয়নের সারমারা থেকে আসা মধ্যবয়সী নারী রোকেয়া বেগম বলেন, তার মেয়ের পেটের ব্যাথার জন্য হাসপাতালে এসেছেন। দীর্ঘক্ষন বসে থেকে ডাক্তার না পেয়ে নিরুপায় হয়ে বাইরের ক্লিনিকে ডাক্তার দেখান তিনি। ডাক্তার না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম বলেন, ‘তিনি এবং একজন আবাসিক মেডিকেল অফিসার ছাড়া হাসপাতালে কোন ডাক্তার নেই। এ ছাড়াও ৭ ইউনিয়নের সাব সেন্টারে সাতজন মেডিকেল অফিসারের মধ্যে একজনও নেই। যার বোঝা প্রতিদিন বইতে হচ্ছে সাধারণ মানুষকেই।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা

১৯৭১ সালে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে Read more

রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বায়োসাইন্স কনফারেন্স এন্ড কার্নিভাল
রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বায়োসাইন্স কনফারেন্স এন্ড কার্নিভাল

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বায়োসাইন্স কার্নিভ্যাল-২০২৫। আগামী ১৬ থেকে ১৮ মে পর্যন্ত Read more

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রাজসিক জয়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রাজসিক জয়

মিরপুরের হোম অব ক্রিকেটে যেন উৎসবের আবহ। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং ও দাপুটে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল Read more

সাপভর্তি কূপে পড়ে ৫৪ ঘণ্টা লড়াই, অবশেষে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন নারী
সাপভর্তি কূপে পড়ে ৫৪ ঘণ্টা লড়াই, অবশেষে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন নারী

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক নারী ৫৪ ঘণ্টা ধরে এক কূপে পড়ে গিয়ে অলৌকিকভাবে বেঁচে ছিলেন। এ সময় তাকে মশার যন্ত্রণা, পানির Read more

গোয়েন্দা প্রধানকে প্রেসিডেন্টের দপ্তরের প্রধান করলেন জেলেনস্কি
গোয়েন্দা প্রধানকে প্রেসিডেন্টের দপ্তরের প্রধান করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানোভকে তার দপ্তরের নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। দুর্নীতি কেলেঙ্কারির জেরে Read more

১৫ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
১৫ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

রাজধানী ঢাকায় শীত আরো বেড়েছে। গত কয়েক দিনের তুলনায় আজ শুক্রবার তাপমাত্রা বেশ কমেছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন