কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নে অবস্থিত ৪০ নম্বর শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি আদায়ের কোনো বিধান না থাকলেও এ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ থেকে ১২০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।অভিযোগে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ টাকা, তৃতীয় শ্রেণির কাছ থেকে ১০০ টাকা, চতুর্থ শ্রেণির কাছ থেকে ১১০ টাকা এবং পঞ্চম শ্রেণির কাছ থেকে ১২০ টাকা করে নেওয়া হয়।পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন বলেন, ‘পরীক্ষার ফি-এর কথা বলে আমার কাছ থেকে ১২০ টাকা নেওয়া হয়েছে।’ একই অভিযোগ করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফুয়াদ জানান, ‘তার কাছ থেকেও ১১০ টাকা নেওয়া হয়েছে।’বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে মোট ৮ জন শিক্ষক পদায়িত আছেন। তবে ৪ মাস ধরে ১ জন শিক্ষক দীর্ঘ ছুটিতে থাকায় কার্যত ৭ জন শিক্ষক দিয়ে পুরো বিদ্যালয়ের পাঠদান চালানো হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৫৪ জন। এত শিক্ষার্থীর তুলনায় শিক্ষকসংখ্যা কম থাকায় পাঠদানে চাপ তৈরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও সীমিত জনবল দিয়ে পাঠদান চালিয়ে নিতে গিয়ে প্রতিদিনই নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। ফলে শিক্ষার্থীরা যেমন কাঙ্ক্ষিত শিক্ষা পাচ্ছে না, তেমনি শিক্ষকরাও অতিরিক্ত দায়িত্ব সামলাতে হিমশিম খাচ্ছেন বলে জানান শিক্ষকরা।অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক হারুন মিয়া টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আগে নানা খাতে বরাদ্দ আসত, এখন আসে না। আমি অতিরিক্ত একজন শিক্ষক রেখেছি, তার বেতন এখান থেকে দিতে হয়। আবার স্কুলের একটি দরজাও মেরামত করেছি। তাই শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারি।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী মো. আনোয়ার হোসেন এ ধরনের অর্থ আদায়কে সরাসরি অনিয়ম বলে মন্তব্য করেছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি বাবদ কোনো টাকা নেওয়ার নিয়ম নেই। শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় সম্পূর্ণ বেআইনি বলে জানান তিনি।সরকারি নীতিমালা উপেক্ষা করে শিক্ষার্থীদের কাছ থেকে এভাবে টাকা নেওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিদ্যালয়ের নামে টাকার বোঝা চাপিয়ে দেওয়া দরিদ্র পরিবারগুলোর জন্য বাড়তি কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে মনে করছেন তারা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত যুবকের খুঁজছে পুলিশ
হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত যুবকের খুঁজছে পুলিশ

নাটোরের সিংড়ায় লুডু খেলার প্রলোভন দিয়ে ৯ বছরের চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে Read more

১৮ আগস্ট: নামাজের সময়সূচি
১৮ আগস্ট: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ইংরেজি, ৩ ভাদ্র ১৪৩২ বাংলা, ২৩ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ঈদুল আজহায় ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি
ঈদুল আজহায় ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিআরটিসি ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আগামী ৩ জুন থেকে ‘ঈদ স্পেশাল Read more

কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হামিদপুরে নিষিদ্ধ চায়না জালের গোডাউনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার Read more

নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মৃত্যু
নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় কাউসার ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় নিহত যুবক দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশায় Read more

ঈদুল আজহা কবে জানা যাবে সন্ধ্যায়
ঈদুল আজহা কবে জানা যাবে সন্ধ্যায়

ঈদুল আজহা কবে, তা জানতে বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে আরবি ১৪৪৬ সনের জিলহজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন