লালমনিরহাটের জর্জকোটে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব আত্নীয় স্বজনসহ অর্থের বিনিময়ে  চাকুরিতে নিয়োগ দেয়ার অভিযোগ তুলে উক্ত নিয়োগ বাতিলের দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সচেতন নাগরিক সমাজ। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরে সেখান থেকে একটি মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামন দিয়ে পূনরায় মিশনমোড় চত্বরে এসে শেষ হয়। মিছিলে সচেতন নাগরিক সমাজের সদস্যবৃন্দরা ছাড়াও হাজারো সাধারণ মানুষজন অংশগ্রহণ করে।সচেতন নাগরিক সমাজ লালমনিরহাটের আহ্বায়ক জয়নুল আবেদীন স্বপনের আহবানে প্রতিবাদ সমাবেশে সচেতন নাগরিক সমাজের সদস্য একেএম মমিনুল হক, আফজাল হোসেন, আব্দুস সালাম প্রমূখ বক্তব্য রাখেন। বক্তব্যে বক্তারা সম্প্রতি লালমনিরহাটের জেলা আদালতের অফিস সহায়ক, জারিকারকসহ ২৪ পদে নিয়োগে স্বজন প্রীতি, আর্থিক লেনদেন এবং বিগত সরকারের দোসরদের চাকুরীতে যোগদান করানো হয়েছে মর্মে অভিযোগ করেন। এসময় উক্ত নিয়োগ বাতিল করার দাবি জানান তারা। দ্রুত নিয়োগ বাতিল করা না হলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ গ্রহণেরও হুমকি দেন সচেতন নাগরিক সমাজের নেতৃত্ববৃন্দরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সালমান শাহর মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন শাবনূর
সালমান শাহর মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। ক্যারিয়ারের তুঙ্গে থাকাকালীন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় তার। মরদেহ Read more

কাশিমপুরে প্রভাবশালীদের খাল দখলে জলাবদ্ধতা
কাশিমপুরে প্রভাবশালীদের খাল দখলে জলাবদ্ধতা

গাজীপুর মহানগরীর কাশিমপুরের ভেতর দিয়ে প্রবাহিত খালগুলো অবৈধভাবে দখল করে নিয়েছে কতিপয় ভূমিদস্যুরা। এমনকি খাল ভরাট করে শিল্প-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, Read more

পুঠিয়ায় চার বছরের শিশুকে নির্যাতন
পুঠিয়ায় চার বছরের শিশুকে নির্যাতন

রাজশাহীর পুঠিয়ায় ৪ বছরের শিশুকে আপন চাচা দ্বারা বলাৎকার করার অভিযোগ উঠেছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টার সময় এই ঘটনাটি ঘটেছে। Read more

ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা ইসরায়েলের
ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। গত বছর রাফার Read more

শাপলা না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস আলম
শাপলা না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস আলম

শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন