গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় বজ্রপাতে একটি বকনা গরুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। মৃত গরুর মালিক মৃত ইয়াছিন আলীর ছেলে মো. আবু হোসেন।ক্ষতিগ্রস্ত কৃষক আবু হোসেন জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে বাগানে তিনটি গরু সবুজ ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখি। হঠাৎ বজ্রপাত শুরু হলে আমি গরুগুলো আনতে যাই। কিন্তু গিয়ে দেখি একটি গরু বজ্রপাতে মারা গেছে। তিনি আরও জানান, মৃত বকনা গরুটির আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা।এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বজ্রপাতে একটি গরুর মৃত্যুর খবর পেয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে গবাদি পশু খোলা আকাশের নিচে না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া তিনি বলেন, গরমের সময় অতিরিক্ত তাপদাহেও গরু রোদে না রাখার জন্য অনুরোধ করছি। উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার এক লাফে ১০ হাজার টাকা কমল সোনার দাম
এবার এক লাফে ১০ হাজার টাকা কমল সোনার দাম

দেশের বাজারে স্বর্ণের দাম টানা কমেই চলেছে। এবার বড় আকারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন Read more

মোংলায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া
মোংলায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

মোংলায় সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Read more

পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঘটনা ঘটার পর এলাকায় ব্যাপক Read more

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানা
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সেই সঙ্গে ২০২৪ সালে সামরিক Read more

লক্ষ্যমাত্রা ছড়িয়ে ৪১ কোটি ৬৪ লাখ টাকা মুনাফায় মোংলা বন্দর
লক্ষ্যমাত্রা ছড়িয়ে ৪১ কোটি ৬৪ লাখ টাকা মুনাফায় মোংলা বন্দর

মোংলা বন্দর খুলনার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ এবং বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ Read more

ইরান-পাকিস্তান সীমান্তে ৩৩ বাংলাদেশি গ্রেফতার
ইরান-পাকিস্তান সীমান্তে ৩৩ বাংলাদেশি গ্রেফতার

ইরানে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে পাকিস্তান-ইরান সীমান্তে ৩৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি)।বুধবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন