মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের নিখোঁজ হওয়া শিশু ইশরাতকে উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। শনিবার (২১ জুন) সকাল ১১ টার দিকে স্নানঘাটা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ই জুন বুধবার প্রতিদিনের ন্যায় শিশু ইশরাত মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এর পরে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। লক্ষীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর জায়গির গ্রামের রেজাউল করিম বাবুর মেয়ে। খবর পাওয়ার পর থেকেই ইশরাতের খোঁজে গোয়েন্দা সহযোগিতাসহ ওই এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালায় কালকিনি থানা পুলিশ। অবশেষে আজ সকাল ১১ টার দিকে লক্ষীপুর ইউনিয়নের স্নানঘাটা বাজারের ব্রিজ সংলগ্ন জায়গায় তাকে পাওয়া যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে কালকিনি থানা পুলিশ। পুলিশ হেফাজতে রয়েছে শিশুটি।এ বিষয়ে শিশুটির বাবা সদ্য বিদেশ ফেরত রেজাউল করিম বাবু বলেন, ‘আমার মেয়েটিকে স্নানঘাটা বাজারের ব্রিজের কাছে পেয়েছি। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিচার চাই। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে একটি পক্ষের সাথে তার বিবাদ রয়েছে। সহন্দের তীর তাদের দিকেই। তবে বাবা হিসেবে হারিয়ে যাওয়া মেয়ে খুঁজে পাওয়ার যে আত্মতৃপ্তি সেটা তার ভিতরে পরিলক্ষিত হয়নি। রহস্য রয়েই যায়।’এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা জানান, ‘মেয়েটিকে স্নানঘাটা বাজারের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মেয়েটি এখন থানায় আছে, সাথে তার বাবা ও মা রয়েছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ডাকাতের হামলা, দুই নৈশ প্রহরীর লাশ উদ্ধার
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ডাকাতের হামলা, দুই নৈশ প্রহরীর লাশ উদ্ধার

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় দুই নৈশ প্রহরীর মৃতদেহ সমুদ্র থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।নিহতারা  Read more

আটঘরিয়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আটঘরিয়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (বয়স আনুমানিক ৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে Read more

টঙ্গীতে বাসের চাপায় নারী ভিক্ষুক নিহত
টঙ্গীতে বাসের চাপায় নারী ভিক্ষুক নিহত

গাজীপুরের টঙ্গীতে বলাকা বাসের চাপায় শাহিদা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পশ্চিম Read more

বন্যার কারণে ৩ বোর্ডের আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত
বন্যার কারণে ৩ বোর্ডের আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

দেশের কয়েকটি অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি Read more

দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার

দেশে প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় বাড়ছে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ। চলতি (এপ্রিল) মাসের মাঝামাঝি দেশের মোট রিজার্ভ বেড়ে প্রায় Read more

মাদকাসক্ত প্রমাণিত হলে জকসুতে প্রার্থিতা বাতিল
মাদকাসক্ত প্রমাণিত হলে জকসুতে প্রার্থিতা বাতিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্টে মাদকাসক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন