আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ উঠেছে। গত ১৬ জুলাই অন্তত অর্ধশতাধিক নারীকে বিতরণ করা ওই ওষুধ খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পৌর শহরের সবুজবাগ এলাকার বাসিন্দা রনি খান অভিযোগ করেন, তার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বৃষ্টি আক্তার ওইদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে স্বাস্থ্য সেবিকা ইসরাত জাহান সেতু তাকে ক্যালসিয়াম ও আয়রন ট্যাবলেট দেন। ওষুধ গ্রহণের পরপরই বৃষ্টি অসুস্থ হয়ে পড়লে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।রনি খান বলেন, ‘ওষুধের প্যাকেট দেখে দেখি মেয়াদ গত মে মাসেই শেষ হয়েছে। তখন বুঝতে পারি, মেয়াদোত্তীর্ণ ওষুধ খাওয়ানো হয়েছে।’এমন অভিযোগ শুধু বৃষ্টির পরিবারের নয়—একাধিক অন্তঃসত্ত্বা নারী ও তাদের স্বজনরা একই অভিযোগ তুলে বুধবার (২৩ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লিখিত অভিযোগ দিয়েছেন।স্বাস্থ্য সেবিকা ইসরাত জাহান সেতু বলেন, ‘আমি যে ওষুধ বিতরণ করেছি, তা হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করেছে। আমি ব্যক্তিগতভাবে দায়ী নই।’ তবে তিনি কতজনকে ওষুধ দিয়েছেন, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, ‘১৬ জুলাই বিতরণ করা ক্যালসিয়াম ও আয়রন ট্যাবলেটের মেয়াদ মে মাসে শেষ হয়ে গেছে। এটি গুরুতর বিষয়। আমরা আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেব।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, ‘বিষয়টি জানার পর অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হবে। যাদের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত স্বাস্থ্য সেবিকা সেদিন থেকেই কমপ্লেক্স থেকে সটকে পড়েন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ ১৭ জনের মৃত্যু
ভারতে অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ ১৭ জনের মৃত্যু

দক্ষিণ ভারতের অন্যতম বৃহত্তম শহর হায়দরাবাদে বিখ্যাত চারমিনারের কাছে গুলজার হাউস এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে Read more

ভৈরবে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার
ভৈরবে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে নানা বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের চেষ্টার শিকার হয় ৫ বছরের শিশু। এ ঘটনার অভিযোগে অপরাধী যুবক জিহান মিয়া Read more

পাকিস্তানের পাশে থাকায় চীনের প্রশংসা ইসহাক দারের
পাকিস্তানের পাশে থাকায় চীনের প্রশংসা ইসহাক দারের

পাকিস্তানের পক্ষে সুদৃঢ় সমর্থন জানানোয় চীনের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (২০ মে) Read more

অব্যবস্থাপনায় ব্যবহার অনুপযোগী হাবিপ্রবির দশতলা একাডেমিক ভবন
অব্যবস্থাপনায় ব্যবহার অনুপযোগী হাবিপ্রবির দশতলা একাডেমিক ভবন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একমাত্র দশতলা একাডেমিক ভবন, যা অব্যবস্থাপনা ও অযত্নে বিশ্ববিদ্যালয়ের জন্য বোঝা Read more

Duel.com Legit – 2025 Full Review, Bonus, Payments & Mobile Guide
Duel.com Legit – 2025 Full Review, Bonus, Payments & Mobile Guide

What is Duel.com and why the question “duel com legit” mattersLicensing and security – the core of duel com legitStep‑by‑step Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন