ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসি পরীক্ষার হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৫টার দিকে আখাউড়া-আগরতলা সড়কের লামারবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।  নিহত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের কাশেম মিয়ার ছেলে এবং স্থানীয় আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাম কম্পিউটার অপারেটর মো. আফজাল (৩৩)।জানা গেছে, আফজাল উপজেলার মোগড়া হাই স্কুলের এসএসসি পরীক্ষার হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়ির অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর কেউ থানায় অভিযোগ দাখিল করেনি। তবে, আমরা নিজেদের তদন্ত চালিয়ে যাচ্ছি এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজীব (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবপুর Read more

‘সব শেষ’ ভাবা ১৩ শিক্ষার্থীর মুখে হাসি
‘সব শেষ’ ভাবা ১৩ শিক্ষার্থীর মুখে হাসি

নানা প্রতিকূলতা, চোখের জল আর হতাশা কাটিয়ে অবশেষে আবারও কলম হাতে নিতে যাচ্ছে কক্সবাজারের উখিয়ার ১৩ এসএসসি পরীক্ষার্থী। প্রবেশপত্র না Read more

দেবীগঞ্জে নির্বাচনী প্রচারে উত্তেজনা, জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ
দেবীগঞ্জে নির্বাচনী প্রচারে উত্তেজনা, জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ

পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে জামায়াতে ইসলামি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরস্পরের বিরুদ্ধে হামলা, চাঁদাবাজি ও Read more

ঘন কুয়াশায় ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু!
ঘন কুয়াশায় ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু!

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে রেললাইন পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ৭টি বন্য এশীয় হাতি নিহত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) Read more

বকশীগঞ্জে হত্যা মামলার আসামিদের বাড়িতে বারবার ভাংচুর-লুটপাট
বকশীগঞ্জে হত্যা মামলার আসামিদের বাড়িতে বারবার ভাংচুর-লুটপাট

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত দুলাল শেখ হত্যা মামলার আসামীদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট থামছেই না। গত ১৭ আগস্ট Read more

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে সাবেক কোচের অভিযোগ, তদন্তে নামবে ফিফা
বসুন্ধরা কিংসের বিরুদ্ধে সাবেক কোচের অভিযোগ, তদন্তে নামবে ফিফা

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ২০১৮ সালে আবির্ভাব ঘটে বসুন্ধরা কিংসের। এরপর টানা পাঁচটি লিগ শিরোপা জিতেছে দলটি। তবে গত বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন