চট্টগ্রামের সাতকানিয়ায় মো. ইউছুফ নামে এক আওয়ামী ডেভিলকে গণধোলাই দিয়ে পুলিশের গাড়িতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।শনিবার (১২ এপ্রিল) রাত ৯টায় উপজেলার কেরানীহাটের এলাইট হাসপাতালের সামনে ওই ডেভিলকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।তবে ওই আওয়ামী ডেভিলকে আটক করা নিয়ে তালবাহানা করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।জানা যায়, ইউছুফ নামে ওই ব্যক্তি কেরানীহটের পূর্বপাশে বাসা ভাড়া থেকে রঙের কাজ করতেন। আওয়ামী শাসনামলে কেরানীহাটের আশেপাশের বাসিন্দাদের উপর নিপীড়ন-নির্যাতন ও পুলিশ দিয়ে হয়রানি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেরানীহাটে তার আনাগোনা কমে যায়। শনিবার রাতে কেরানীহাটে তাকে দেখতে পেয়ে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ আসার পর তাকে থানায় নিয়ে যেতে কালক্ষেপণ করলে উত্তেজিত জনতা স্লোগান দিতে থাকে। একপর্যায়ে ওই আওয়ামী ডেভিলকে গণধোলাই দিয়ে পুলিশের গাড়িতে তুলে দেন বিক্ষুব্ধ জনতা।মো. জমির নামে স্থানীয় একজন বলেন, ইউসুফ নামের ওই ব্যক্তি আমাকে গত সরকারের আমলে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। আজ কেরানীহাটে দেখতে পেয়ে আমরা তাকে আটক করে পুলিশে দিতে চাইলে পুলিশ তাকে নিয়ে যেতে কালক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে উত্তেজিত জনতা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে গণধোলাই দিয়ে পুলিশের গাড়িতে তুলে দেয়।ঘটনাস্থলে উপস্থিত থাকা সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মো. রায়হানের কাছে আটক নিয়ে তালবাহানা বিষয়ে বিক্ষুব্ধ জনতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ইউছুফ নামে একজনকে স্থানীয়রা আটক করে খবর দিলে পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Monro Casino im Check: Spielablauf, Kontoführung und klare Erwartungen
Monro Casino im Check: Spielablauf, Kontoführung und klare Erwartungen

Ein Online-Casino lässt sich nicht sinnvoll an bunten Bannern oder großen Versprechen messen. Entscheidend sind die Fragen, die erst beim Read more

৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতি খাতে অবস্থান দৃঢ় করতে চায় বাংলাদেশ
৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতি খাতে অবস্থান দৃঢ় করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, হালাল Read more

ভবদহের জলাবদ্ধতা সমাধানের জন্য কাজ করছে সরকার: পরিবেশ উপদেষ্টা
ভবদহের জলাবদ্ধতা সমাধানের জন্য কাজ করছে সরকার: পরিবেশ উপদেষ্টা

ভবদহের জলাবদ্ধতা একটি স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। সরকার এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে। তবে সবার প্রচেষ্টায় এ বছর Read more

কুলিয়ারচরের ব্রহ্মপুত্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
কুলিয়ারচরের ব্রহ্মপুত্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজের এক দিন পর মোঃ ওয়াসিম মিয়া (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার Read more

জীবননগরে ৪০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক
জীবননগরে ৪০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার জীবননগরে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা Read more

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারকে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারকে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ

অন্তবর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারকে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে মোট ৮০৪টি ফ্ল্যাট তৈরির একটি প্রকল্প Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন