জিওগ্রাফিকাল আইডেনটিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদ পেল ভোলার ২০০ বছরের ঐতিহ্যবাহী খাবার মহিষের দুধের কাঁচা টক দধি ‘মইষা দই’।গত বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ এর আলোচনা সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের হাত থেকে ভোলাবাসীর পক্ষে এ স্বীকৃতি সনদ গ্রহণ করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।এর আগে, ২০২৩ সালের ১৯ ডিসেম্বর ভোলা জেলা প্রশাসকের আবেদনের পরিপেক্ষিতে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের ৫৫টি জিআই পণ্যের মধ্যে ২৯ নম্বর শ্রেণিতে ব্রান্ডিং পণ্যের স্বীকৃতি পায় দ্বীপজেলার এই ঐতিহ্যবাহী খাবারটি।জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য মতে, মেঘনা ও তেতুঁলিয়া নদীর তীর ঘিরে গড়ে ওঠা ছোট-বড় প্রায় ৩২টি চরে ১ লাখ ২৪ হাজারেরও বেশি মহিষ লালন পালন করছেন খামারিরা। এসব খামার থেকে প্রতিদিন প্রায় ৪০ টন দুধ উৎপাদন হয়। উৎপাদিত এসব মহিষের দুধ বিভিন্ন পাত্রে ৮ থেকে ১০ ঘণ্টা রেখে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে দই তৈরি করেন ব্যবসায়ীরা। তারা প্রতি কেজি দই বিক্রি করেন ২০০ থেকে ২৫০ টাকায়।ভোলার মানুষের সামাজিক ও পারিবারিক যেকোন অনুষ্ঠানে  মহিষের দুধের দই না হলে আয়োজনে যেনো পূর্ণতা পায় না। খাবার হজমে সহায়তা করা খাবারটির জনপ্রিয়তা ছড়িয়েছে দেশব্যপী।ভোলা শহরের মইষা দই বিক্রেতা ব্যবসায়ীরা বলেন, প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী মহিষের দধির  জিআই পণ্যের স্বীকৃতির সনদ পেয়ে তারা খুব খুশি। তবে ব্যবসায়ীরা তাদের ব্যবসার পরিধি আরো বাড়াবেন বলেও জানিয়েছেন। ভোলার সচেতন মহল বলছে, ঐতিহ্যবাহী মইষা দইয়ের মান ধরে রাখতে হলে প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিংয়ে কার্যকর উদ্যোগসহ চরে মহিষের অবাধ বিচরণের ব্যবস্থা নিতে হবে।ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, এ সনদ প্রাপ্তি ভোলাবাসীর জন্য আনন্দের। ভোলা জেলা প্রশাসক দীর্ঘদিন ধরে মহিষের দই জিআই পণ্যের স্বীকৃতির জন্য চেষ্টা করেছেন। সেটা এখন বাস্তবায়ন হয়েছে। তিনি আরও বলেন, দধি হয় দুধ থেকে, মহিষের দুধের উৎপাদন বাড়াতে মহিষের সংখ্যা বাড়াতে হবে। মহিষ সুস্থ-সবল রাখতে খামারিদের আমরা সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি, একই সঙ্গে মহিষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ভেক্সিনেশনও করা হচ্ছে। এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টা
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টা

ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে Read more

অবশেষে প্রাথমিকের শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত
অবশেষে প্রাথমিকের শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত

দশম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তবে কেন্দ্রীয় শহীদ Read more

বৈঠকের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব: আলী রীয়াজ
বৈঠকের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘এর আগে আমরা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনা করেছিলাম। সেখানে কিছু কিছু Read more

আনিশার জন্য বিলাপ করছে স্বজনরা
আনিশার জন্য বিলাপ করছে স্বজনরা

মঙ্গলবার সকাল সাড়ে নয়টা, হঠাৎ অ্যাম্বুলেন্সের সাইরেন। আর তাতেই বাড়ির উঠানে ছোট্ট আনিশার জন্য অপেক্ষায় থাকা স্বজনের বুকফাটা আর্তনাদে ভারী Read more

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা
সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা

নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় নিজ নিজ পরিচয়পত্র বহনের নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।সোমবার (৪ আগস্ট) Read more

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান তিন মাসে আটক ১৯ হাজার ৩৬১
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান তিন মাসে আটক ১৯ হাজার ৩৬১

অবৈধ অভিবাসী উচ্ছেদে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে মালয়েশিয়া ইমিগ্রেশন। চলমান এ অভিযানে আটক হচ্ছেন অসংখ্য অভিবাসী। চলতি বছরের ২ এপ্রিল পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন