নরসিংদীতে পুকুরে গোসল করার সময় ডুবে গিয়ে নাবিলা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(১২ মার্চ) দুপুর ৩ টার দিকে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে মাধবদী ফায়ার সার্ভিস।নিহত নাবিলা আক্তার কান্দাইল এলাকার মো. জাকির হোসেনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী বাজার ফায়ার স্টেশনের ইনচার্জ মো. রায়হান।স্থানীয়রা জানান, দুপুর একটার দিকে পুকুরে গোসল করতে যায় নাবিলা। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে আতংকিত হয়ে পুকুরে খুঁজার চেষ্টা করে পরিবার ও স্থানীয়রা। স্থানীয়রা অনেক চেষ্টা করেও উদ্ধারে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে এক ঘন্টার চেষ্টায় নাবিলার মরদেহ উদ্ধার করা হয়।মাধবদী বাজার ফায়ার স্টেশনের ইনচার্জ মো. রায়হান বলেন, খবর পেয়ে আমার নেতৃত্বে লিডার রুহুল আমিন ও ফায়ার ফাইটার মো. আনোয়ার হোসেন প্রায় এক ঘন্টার চেষ্টায় শিশু নাবিলাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়দের উপস্থিতিতে পরিবোরের কাছে হস্তান্তর করা হয়। পুকুরটি প্রায় ২০ ফুট গভীর ছিল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবর থেকে ভেসে এলো রিংটোন, খুঁড়ে মিলল মোবাইল!
কবর থেকে ভেসে এলো রিংটোন, খুঁড়ে মিলল মোবাইল!

নাটোরের বাগাতিপাড়ায় কবর খুঁড়ে মোবাইল ফোন উদ্ধার করেছেন সামিউল ইসলাম সামি নামে এক যুবক। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার (১০ Read more

দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান নরেন্দ্র মোদির
দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান নরেন্দ্র মোদির

দেশবাসীকে বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রবিবার (২১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক Read more

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই মুসলিম রাজনীতিক শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত Read more

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল
শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের Read more

‘দূগাপুজায় আমাদের বিশেষ টহল জোরদার করা হয়েছে’
‘দূগাপুজায় আমাদের বিশেষ টহল জোরদার করা হয়েছে’

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দূগাপুজায় আমাদের বিশেষ টহল জোরদার করা হয়েছে, এছাড়াও আমাদের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে Read more

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

কাশ্মির ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার।ইসাক দারের সফর স্থগিতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন