দিনাজপুর সফরকালে স্বজনদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (১৬ মার্চ) কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি নানি বেগম তৈয়বা মজুমদার, নানা ইস্কান্দার মজুমদার এবং বেগম খালেদা জিয়ার খালাতো বোন মীমের কবর জিয়ারত করেন। এ সময় তিনি কবরস্থানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন। জিয়ারতের সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রশাসনের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।এর আগে একই দিনে কাহারোল উপজেলার সাহাপাড়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং খালের পাড়ে গাছ রোপণ করেন। পরে পানিসম্পদ মন্ত্রণালয় ও দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশেও যোগ দেন তিনি।নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি শুরু করেছে সরকার।দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে দুটি রেস্টুরেন্টে অভিযান, জরিমানা
সিরাজগঞ্জে দুটি রেস্টুরেন্টে অভিযান, জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা-বাসি খাবার বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে রাস্তার পাশে দুটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা Read more

সৌদি যুবরাজকে ফোন করলেন ইরানের প্রেসিডেন্ট
সৌদি যুবরাজকে ফোন করলেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলের হামলা-পাল্টা হামলাসহ Read more

শোভাযাত্রার নাম পরিবর্তনে ইউনেস্কোর স্বীকৃতির কী হবে, প্রশ্ন উঠছে
শোভাযাত্রার নাম পরিবর্তনে ইউনেস্কোর স্বীকৃতির কী হবে, প্রশ্ন উঠছে

'মঙ্গল শোভাযাত্রার' নাম বদলে করা হয়েছে 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'। তবে এই নাম পরিবর্তন নিয়ে সমালোচনা ও বিতর্ক জোরদার হয়েছে। সামাজিক Read more

‘যে প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে লন্ডন বৈঠকে’
‘যে প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে লন্ডন বৈঠকে’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে বেশ কিছু মৌলিক সুপারিশের বিষয়ে দ্বিমত বিএনপি'র, দুই জিপিএ ৫ পেয়েও ফেল সোয়া লাখ, Read more

আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণায় কালিয়াকৈরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণায় কালিয়াকৈরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে গাজীপুরের কালিয়াকৈরে শনিবার দিবাগত রাত ১২টায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় বিএনপি।কালিয়াকৈর পৌরসভার Read more

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিতে ধাক্কা, ঝরল দুই প্রাণ
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিতে ধাক্কা, ঝরল দুই প্রাণ

যশোরের চৌগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রলিতে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছে।  শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন