বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব) ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহীর কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে কোকোরোযাশি এন্ড কাযুকো ভূঁইয়া কালচারাল সেন্টারের কুনিয়াকি ওকাবায়াশি পুনঃনির্বাচিত হয়েছেন।শনিবার (১২ এপ্রিল) রাজধানীতে জলটাবের ৮ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহীর পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। ওই কমিতি থাকা বাকিরা হলেন- সহ-সভাপতি হিসেবে ড. লোপামুদ্রা মালেক, কোষাধ্যক্ষ মো. নাজিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. সজল আহমেদ, যুগ্ম কোষাধ্যক্ষ ফজিলাতুন নেছা, গবেষণা ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার কবির সিজান এবং মো. কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আতাউর রহমান ও মাহমুদুল ইসলাম।অনুষ্ঠানে বিদায়ী কমিটির সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং নতুন কমিটি বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতির (জালটাব) কার্যক্রমকে আরও বেগবান করবে এই প্রত্যাশা করা হয়।প্রসঙ্গত, বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব) ২০১৯ সালে জাপান ফাউন্ডেশনের সাকুরা নেটওয়ার্কের অন্যতম সদস্য। ২০১৬ সালের ১ এপ্রিল যাত্রা শুরু করে জালটাব।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে দীঘিনালায় বাজার ব্যবসায়ীদের মানববন্ধন
অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে দীঘিনালায় বাজার ব্যবসায়ীদের মানববন্ধন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আসামি মো. নুর ইসলামের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি Read more

বুধবার থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা
বুধবার থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা

আগামীকাল বুধবার (৪ জুন) থেকে মুসলিমদের অন্যতম পবিত্র ইবাদাত হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।  জিলহজ মাসের চাঁদ দেখার পর হজের এই Read more

তত্ত্বাবধায়ক সরকার ফেরালে কবে থেকে কার্যকর হবে, প্রশ্ন প্রধান বিচারপতির
তত্ত্বাবধায়ক সরকার ফেরালে কবে থেকে কার্যকর হবে, প্রশ্ন প্রধান বিচারপতির

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ; এটি যাতে সুদূরপ্রসারী প্রভাব রাখে সেটিই করা হবে। বুধবার Read more

লিটারপ্রতি ১ টাকা কমল জ্বালানি তেলের দাম
লিটারপ্রতি ১ টাকা কমল জ্বালানি তেলের দাম

মার্চ ও এপ্রিলে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার পর মে মাসের জন্য নতুন দাম নির্ধারেণ করা হয়েছে। ডিজেল, কেরোসিন, পেট্রোল Read more

এসি মিলানে যোগ দিলেন লুকা মদ্রিচ
এসি মিলানে যোগ দিলেন লুকা মদ্রিচ

ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষমেশ আনুষ্ঠানিক ঘোষণা এসেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন