পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, চতুর্থবারের মতো ফের রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তার দল তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে বলেও দাবি করেন তিনি।বুধবার (২৯ এপ্রিল) শেষ বেলায় দক্ষিণ কলকাতার মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন ভবানীপুর আসনের তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিকেল সাড়ে ৪টার দিকে এই কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি।ভোট দেওয়া শেষে আঙুল তুলে জয়ের চিহ্ন দেখিয়ে তিনি বলেন, তৃণমূলই জিতছে। আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাবো। কেন্দ্রীয় বাহিনী বিএসএফের দিকে অভিযোগের আঙুল তুলে মমতা বলেন, তাদের সীমান্ত রক্ষার দায়িত্ব। এর পরিবর্তে তারা এখানে এসে একটা রাজনৈতিক দলকে সুরক্ষা দিচ্ছে। আমি দুঃখিত! আমি সেই ১৯৮৪ সাল থেকে নির্বাচনে লড়াই করছি, কিন্তু এই ধরনের পরিস্থিতি আমি কোনোদিন দেখিনি।এদিকে, বুধবার বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। এদিন ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭টায় আর শেষ হয় সন্ধ্যা ৬টায়। কিন্তু বেশকিছু কেন্দ্রে ইভিএম বিকল হয়ে যাওয়ায় ভোট নিতে দেরি হয়। এছাড়া একাধিক জায়গায় প্রার্থীর ওপর হামলা ও বুথ জ্যামের অভিযোগ ওঠে। আবার অনেক জায়গায় ভুয়া ভোটার সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করা হয়।গত ২৩ এপ্রিল প্রথম দফায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোট নেওয়া হয়েছিল। আগামী ৪ মে ভোট গণনা শুরু হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ঐতিহাসিক শুনানি: ট্রাম্পের নীতিতে সংশয় সুপ্রিম কোর্টে
জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ঐতিহাসিক শুনানি: ট্রাম্পের নীতিতে সংশয় সুপ্রিম কোর্টে

১লা এপ্রিল ২০২৬ যুক্তরাষ্ট্রের U.S. Supreme Court-এ জন্মসূত্রে নাগরিকত্ব (Birthright Citizenship) নিয়ে এক ঐতিহাসিক মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে, যা দেশের Read more

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (১৪ জুলাই)। ২০১৯ সালের এই দিনে ঢাকা Read more

কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে খালেদা জিয়া
কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর Read more

চতুর্থ বিয়ে করতে ‘বিয়েপাগলা’ বৃদ্ধের কাণ্ড, তৃতীয় স্ত্রীকে দেখালেন মৃত
চতুর্থ বিয়ে করতে ‘বিয়েপাগলা’ বৃদ্ধের কাণ্ড, তৃতীয় স্ত্রীকে দেখালেন মৃত

একে একে করেছেন তিনটি বিয়ে। এরপরে চতুর্থ বিয়ের খায়েশ জাগলে সেটিকেও সম্ভব করতে পিলে চমকানোর জালিয়াতির অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের ফতুল্লার Read more

ইরান ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে: হোয়াইট হাউজ
ইরান ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে: হোয়াইট হাউজ

সরকারবিরোধী আন্দোলনে অংশগ্রহণের জন্য গ্রেফতার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে ইরান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি Read more

পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

পারমিট ছাড়া হজ পালন না করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন