লক্ষ্মীপুরের রায়পুরে যৌতুকের দাবিতে স্বামী ও ননদের নির্যাতনের শিকার হয়ে তিন সন্তানসহ খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন ফাহিমা আক্তার নামে এক নারী। অভিযুক্ত স্বামী রিপন প্রবাস থেকে ফেরার পর থেকেই তার ওপর এ নির্যাতন শুরু হয় বলে দাবি ভুক্তভোগীর।ফাহিমার অভিযোগ, প্রবাসে থাকাকালে রিপন পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং পরে ঢাকার এক নারীকে বিয়ে করেন। দেশে ফেরার পর থেকেই তিনি ফাহিমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য প্রায়ই তাকে চাপ দেওয়া হতো। টাকা দিতে অপারগতা জানালে স্বামী ও তার বোন মিলে তাকে মারধর করতেন।ভুক্তভোগী নারী জানান, “কয়েকদিন আগে রিপন ও তার বোন আমাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। পরে ২০-২৫ জন লোক এনে ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়। একপর্যায়ে আমার সন্তানদেরও বের করে দেওয়া হয়েছে। তিন দিন ধরে আমরা খোলা আকাশের নিচে আছি। বৃষ্টি হলেও আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।”স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার সালিশ-বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত রিপন বা তার পরিবারের কেউ তাতে অংশ নেয়নি। এ ঘটনায় ফাহিমা আক্তার আইনগত প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রিপন বলেন, “আট মাস আগেই তাকে তালাক দেওয়া হয়েছে। এখন সে আমার ঘরে থাকার কোনো আইনি অধিকার রাখে না।”এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ Read more

রোজার আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব তারেক রহমানের
রোজার আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব তারেক রহমানের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রমজান মাসের আগেই জাতীয় সংসদ নির্বাচন Read more

জাতিসংঘে ভারতের দাবি: ৪০ বছরে সন্ত্রাসী হামলায় ২০ হাজার ভারতীয় নিহত
জাতিসংঘে ভারতের দাবি: ৪০ বছরে সন্ত্রাসী হামলায় ২০ হাজার ভারতীয় নিহত

গত মাসে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর সিন্ধু পানিচুক্তি স্থগিত করা নিয়ে পাকিস্তানের ‘‘ভুল তথ্য’’ প্রচারের তীব্র সমালোচনা Read more

তিন তারকার ছেড়ে দেওয়া চরিত্রে, ‘হ্যাঁ’ বলে বাজিমাত অক্ষয় খান্নার
তিন তারকার ছেড়ে দেওয়া চরিত্রে, ‘হ্যাঁ’ বলে বাজিমাত অক্ষয় খান্নার

গত ১৯ মার্চ মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রাজত্ব করছে আদিত্য ধরের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। রণবীর সিং Read more

চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের পুনঃসংগঠনের আভাস, লাল টুপিতে বিক্ষোভ মিছিল
চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের পুনঃসংগঠনের আভাস, লাল টুপিতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম নগরীতে জুমার নামাজ-পরবর্তী সময়ে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, যা ধীরে ধীরে অংশগ্রহণকারীর Read more

ঢাবির ১৮ হল শাখায় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
ঢাবির ১৮ হল শাখায় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হল শাখায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিদ্যমান কমিটিগুলো বিলুপ্ত করে এসব নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন