ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার (২৯ এপ্রিল) শেষ হয়েছে। এরপরই বুথফেরত জরিপের ফলাফল আসা শুরু করে। এরমধ্যে পি-এমএআরকিউ নামে একটি পর্যবেক্ষক সংস্থা সবার আগে তাদের জরিপের ফল প্রকাশ করে। এরপর ম্যাট্টিজ্রও তাদের ফল প্রকাশ করেছে।দুটি সংস্থারই জরিপেই দেখা যাচ্ছে এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। দলটি সেখানে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও জানিয়েছে তারা।আনুষ্ঠানিকভাবে ভোটের ফল ঘোষণা হবে আগামী ৪ মে। পর্যবেক্ষক সংস্থাগুলো ভোটের মাঠের পরিস্থিতি, ভোটারদের তথ্য দিয়ে মূলত তাদের জরিপগুলো তৈরি করে। এরপর আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে তারা এ সম্ভাব্য ফল প্রকাশ করে।পি-এমআরকিউ তাদের জরিপে জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি ১৫০ থেকে ১৭৫টি আসন পাবে। অপরদিকে মমতা ব্যানার্জির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পাবে ১১৮ থেকে ১৩৮টি আসন। আর রাহুল গান্ধীর ভারতীয় কংগ্রেস পাবে ২ থেকে ৬টি আসন।পশ্চিমবঙ্গের বিধানসভার মোট ২৯৪টি আসন রয়েছে। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে জিততে হবে ১৪৮টি আসনে।অপরদিকে ম্যাট্টিজ্র জানায়, এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস পাবে ১২৫ থেকে ১৪০টি আসন। বিজেপি পাবে ১৪৬ থেকে ১৬১টি আসন এবং অন্যান্যরা পাবে ৬ থেকে ১০টি আসন।পোল ডায়রি নামে আরেকটি সংস্থাও জানায়, মমতা ব্যানার্জিকে হটিয়ে এবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। সংস্থাটি বলেছে, বিজেপি এবারের নির্বাচনে ১৪২ থেকে ১৭১টি আসন পেতে পারে। অপরদিকে তৃণমূল কংগ্রেস পাবে ৯৯ থেকে ১২৭টি আসন। অন্যান্যরা সর্বোচ্চ একটি আসন পেতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কফিতে লবণ মেশানোকে গুরুতর স্বাস্থ্যঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা
কফিতে লবণ মেশানোকে গুরুতর স্বাস্থ্যঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

সামাজিক যোগাযোগ মাধ্যমে কফির তেতো ভাব কমাতে লবণ মেশানোর পরামর্শ এখন নতুন ট্রেন্ড। টিকটক ও ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সাররা বলছেন, 'এক চিমটে Read more

সংসদ নির্বাচনে থাকছে না ‘পোস্টার’ ব্যবহার: ইসি
সংসদ নির্বাচনে থাকছে না ‘পোস্টার’ ব্যবহার: ইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অন্যতম মাধ্যম ‘পোস্টার’ এর ব্যবহার উঠে যাচ্ছে। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ Read more

অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৭
অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৭

চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে ৭ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ এপ্রিল) Read more

তারাগঞ্জে নিহত রুপলালের পরিবারকে ১ লক্ষ টাকার চেক প্রদান
তারাগঞ্জে নিহত রুপলালের পরিবারকে ১ লক্ষ টাকার চেক প্রদান

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাটে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত রুপলালের স্ত্রী শ্রীমতি মালতী রাণী দাসকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে Read more

ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত
ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিকাংশ সদস্যদেশ। এই প্রস্তাবকে ‘নিউইয়র্ক ঘোষণা’ বলা হচ্ছে। প্রস্তাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন