কিশোরগঞ্জে সরকার নির্ধারিত বাস ভাড়া বৃদ্ধি ইস্যুতে কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) শহরের স্টেশন রোডে অবস্থিত পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এ সভা হয়।জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় বাস ভাড়া বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। তিনি বলেন, কিশোরগঞ্জ-ঢাকা রুটে দূরত্বের তুলনায় অতিরিক্ত ভাড়া নির্ধারণ করা হলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। তাই অযৌক্তিক ভাড়া বৃদ্ধি থেকে বিরত থেকে যাত্রীদের জন্য সহনীয় ও ন্যায্য ভাড়া নিশ্চিত করার আহ্বান জানান।তিনি আরও বলেন, “পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে হলে মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভাড়া নির্ধারণ করা জরুরি। জনগণের কষ্ট বাড়ায়—এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়।”এ সময় পরিবহন মালিক সমিতির নেতারা জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভাড়া বৃদ্ধির তথ্য সঠিক নয়। তাদের মতে, বর্তমানে ঢাকার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ আসনের বাসে ৩৫০ টাকা এবং ৫১ আসনের বাসে ২৯০ টাকা।মতবিনিময় সভার উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ জামায়াত নেতাদের ধন্যবাদ জানান।সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন, শহর আমীর মাওলানা আবদুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাহফুজুর রহমান এবং শহর শাখার সহ-সেক্রেটারি মাহফুজুল হক মাসুম।পরিবহন মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মো. আনিসুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুরাদ, সদস্য হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু
পাবনায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু

ঈদগাহ মাঠের দ্বন্দ্ব নিয়ে পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত একজন মৃত্যুবরণ করেছেন।শুক্রবার (২৪ অক্টেবর) Read more

রাজধানীতে বড় জমায়েতের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের
রাজধানীতে বড় জমায়েতের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫শ’ টাকা করেছে সরকার। তবে শিক্ষক সংগঠনগুলো ৫শ’ Read more

কালিয়াকৈরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে পল্লী বিদ্যুৎ মিরপুর প্লাজা থেকে মরদেহটি উদ্ধার করা Read more

ইরান চাইলে সরাসরি আমাদের ফোন করতে পারে: ট্রাম্প
ইরান চাইলে সরাসরি আমাদের ফোন করতে পারে: ট্রাম্প

ইরান যদি চলমান যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো আলোচনা করতে চায়, তবে তারা মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে Read more

আমিরাতের প্রেসিডেন্টের কাছে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর
আমিরাতের প্রেসিডেন্টের কাছে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।বাংলাদেশ ও আমিরাতের Read more

ফটিকছড়িতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ফটিকছড়িতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির অভিযোগে এক যুবককে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুয়াবিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন