চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির অভিযোগে এক যুবককে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের হাজিরখিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে হাজিরখিলের ৮ নম্বর ওয়ার্ডের ফয়েজ আহমদের দৌহিত্র মাইন উদ্দিনদের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন ওই যুবক। এ সময় বাড়ির লোকজন তাকে আটক করে এবং আশপাশের লোকজনকে খবর দেয়। পরে উত্তেজিত জনতা তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সবজির রাজ্যে চাষিদের স্বপ্ন ভেঙেছে টানাবৃষ্টি
সবজির রাজ্যে চাষিদের স্বপ্ন ভেঙেছে টানাবৃষ্টি

সবজির রাজ্য হিসেবে পরিচিত যশোর। এখানে উৎপাদিত সবজির দেশ-বিদেশে সুনাম রয়েছে। চলতি মৌসুমে বৃষ্টিপাতের কারণে সবজি ক্ষেত ও বীজতলা নষ্ট Read more

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ২১ শিশু-কিশোর
টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ২১ শিশু-কিশোর

গজারিয়া উপজেলায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ২১ শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। এমন ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন Read more

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও প্রাণহানির আশঙ্কায় সতর্কতা জারি
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও প্রাণহানির আশঙ্কায় সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাঙ্গামাটি জেলা শহরসহ ১০টি উপজেলায় টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি Read more

দ্বৈত এনআইডিধারীর প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল: ডিজি
দ্বৈত এনআইডিধারীর প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল: ডিজি

যাদের একাধিক জাতীয় পরিচয়পত্র ছিল, তাদের প্রথমটি কার্যকর রেখে দ্বিতীয়টি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক Read more

‘আমার মেয়েদের কী খাওয়াব’- ‘কাকন বাহিনী’র গুলিতে নিহত নাজমুলের স্ত্রী
‘আমার মেয়েদের কী খাওয়াব’- ‘কাকন বাহিনী’র গুলিতে নিহত নাজমুলের স্ত্রী

কণ্ঠে কাঁপন, চোখে অশ্রু। বুক ভরা হাহাকার নিয়ে বলছেন, 'আমার ছোট ছোট দুই মেয়ে, একজনের বয়স মাত্র তিন, আরেকজনের দুই। Read more

বরগুনা দুটি আসনের মনোনয়নপত্র জমা দিলেন ১৮ জন
বরগুনা দুটি আসনের মনোনয়নপত্র জমা দিলেন ১৮ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার দুটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন