ঈদগাহ মাঠের দ্বন্দ্ব নিয়ে পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত একজন মৃত্যুবরণ করেছেন।শুক্রবার (২৪ অক্টেবর) ভোরে আহত গাজ্জালী মুন্সী (৫০) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত গাজ্জালি মুন্সি (৫০) মধ্য পুংগলী গ্রামের মৃত রমজান মুন্সীর ছেলে।ফরিদপুর থানার ওসি শাকিউল আজম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সংঘর্ষের ঘটনার পর রাতে উভয়পক্ষ থানায় মামলা দায়ের করেছে। মামলায় উভয়পক্ষের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে হাজী গোষ্ঠী ও বাদশাহ গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ জানায়, গত বছর ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। সেই পুরনো বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে হাজী গোষ্ঠী ও বাদশা গোষ্ঠীর মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।সংঘর্ষে আহত ২০ জনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় গাজ্জালী মুন্সী নামের একজনকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মারা যান তিনি।খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ শুক্রবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ফরিদপুর থানার ওসি শাকিউল আজম বলেন, ‘সংঘর্ষের ঘটনায় শুক্রবার রাতে উভয় পক্ষ আলাদা দুটি মামলা করেছে। মামলায় কুদরত এ খুদা (৪৫) ও ধলা, (২৫) নামে উভয়পক্ষের দুইজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোয়ালন্দে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
গোয়ালন্দে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান।মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে গোয়ালন্দ উপজেলা Read more

চলমান বিক্ষোভে সমর্থন জানিয়ে ইরানে হামলার ইঙ্গিত দিল ইসরায়েল
চলমান বিক্ষোভে সমর্থন জানিয়ে ইরানে হামলার ইঙ্গিত দিল ইসরায়েল

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়েছে ইসরায়েল। ইরানে বিক্ষোভকে দেশটির জনগণের ‌‌‘‘স্বাধীনতার সংগ্রাম’’ বলে অভিহিত করে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন Read more

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে Read more

রঈস হত্যার খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন
রঈস হত্যার খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন

মবভায়োলেন্সের মাধ্যমে গাজীপুরে ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিন হত্যার প্রতিবাদে চিহ্নিত খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ Read more

বেড়েছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪ গেট
বেড়েছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪ গেট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের Read more

ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ছাত্রীর বয়ফ্রেন্ড গ্রেপ্তার
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ছাত্রীর বয়ফ্রেন্ড গ্রেপ্তার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যার ঘটনায় ছাত্রীর বয়ফ্রেন্ড মাহিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে পুলিশের কয়েক স্থানে অভিযানের পর সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন