যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) মর্জিনা আক্তার এবং সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব।সোমবার দুপুরে তারা মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকায় বৃষ্টির বাড়িতে যান। সেখানে বৃষ্টির স্বজনদের সঙ্গে কথা বলে পরিবারের খোঁজখবর নেন এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।এ সময় বৃষ্টির চাচা দানিয়াল আকন, হেদায়েত আকন, মো. ওবায়দুর আকন, খোয়াজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাদল ব্যাপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন ঢাকায় অবস্থান করায় জেলা প্রশাসক তার সঙ্গে মুঠোফোনে কথা বলে সমবেদনা জানান এবং পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, যুক্তরাষ্ট্রে নৃশংসভাবে হত্যার শিকার বৃষ্টির ঘটনাটি আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। বৃষ্টি আমাদেরই সন্তান। তার এমন মৃত্যু গোটা সমাজকে ব্যথিত করেছে। পরিবারটির পাশে আছি—এই বার্তা দিতে আমরা তার গ্রামের বাড়িতে এসেছি।বৃষ্টির ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র যেন তার পরিবার ফেরত পায়, সে বিষয়টিও প্রশাসন গুরুত্ব দিয়ে দেখছে। কারণ, এসব স্মৃতিই পরিবারের কাছে শেষ অবলম্বন হয়ে থাকবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী গ্রেফতার
নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী গ্রেফতার

নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তুলকালাম সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করে বোন ফুলন রানী Read more

সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত যুদ্ধজাহাজ ‘বিআরপি মিগুয়েল মালভার’ সোমবার যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের বার্ষিক ‘বালিকাতান’ সামরিক মহড়ায় লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহারের জন্য গৌরবের Read more

মারা গেছেন আশ্রয়ণ প্রকল্পে থাকা চিত্রনায়িকা বনশ্রী
মারা গেছেন আশ্রয়ণ প্রকল্পে থাকা চিত্রনায়িকা বনশ্রী

রূপালি পর্দার আলো-ঝলমলে দুনিয়া থেকে একসময় হারিয়ে যাওয়া নব্বইয়ের দশকের চিত্রনায়িকা বনশ্রী আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরের শিবচর Read more

ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান
ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ খবর Read more

আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ
আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে বাগেরহাট-২ আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন