যুক্তরাষ্ট্র যদি চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানে হামলা চালায়, তাহলে ওয়াশিংটনের মিত্র হিসেবে পরিচিত উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে চতুর্গুণ হামলা চালাবে তেহরান। ইরানের ভাইস-প্রেসিডেন্ট ইসমাঈল সাঘাব এস্ফাহানি এই সতর্কবার্তা দিয়েছেন।রোববার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এস্ফাহানি বলেন, “যুদ্ধসংক্রান্ত যে কোনো ঘটনার প্রতিক্রিয়ায় আমরা যতদ্রুত সম্ভব সাড়া দেবো। যদি তেলকূপ কিংবা ইরানের যে কোনো অবকাঠামোগত স্থাপনায় হামলা হয়, তাহলে যেসব দেশ আগ্রাসনকারীদের সহযোগিতা করছে— সেসব দেশ লক্ষ্য করে চতুর্গুণ হামলা পরিচালনা করবে ইরান।”“আমরা ভিন্ন ধারার অঙ্ক চর্চা করি। এই অঙ্কে ইরানের এক কূপ (মার্কিন মিত্রদের) চারটি কূপের সমান” এক্সবার্তায় বলেন এস্ফাহানি।আগের দিন শনিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, গত কিছুদিন ধরে ইরানের বন্দর, হরমুজ প্রণালি,পারস্য ও আরব সাগরে মার্কিন প্রতিরক্ষা বাহিনী যে অবরোধ জারি করেছে— তার জেরে বিপুল চাপে পড়েছে ইরানের তেলবাণিজ্য।পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ইরান অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে। তারা শিগগিরই হরমুজ প্রণালি খুলে দিতে চায়। কারণ তারা নগদ অর্থের সংকটে ধুঁকছে। প্রতিদিন তাদের লোকসান হচ্ছে ৫০ কোটি ডলার। সেনা এবং পুলিশ বাহিনী ইতোমধ্যে অভিযোগ তোলা শুরু করেছে যে তারা বেতন পাচ্ছে না।”ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই পোস্ট দেওয়ার ২৪ ঘণ্টা পেরোনো আগেই এক্সে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে সতর্কবার্তা দেন ইরানের ভাইস প্রেসিডেন্ট।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টস জিতে ফিল্ডিংয়ে ভারত, আজও হাত মেলায়নি দুই অধিনায়ক
টস জিতে ফিল্ডিংয়ে ভারত, আজও হাত মেলায়নি দুই অধিনায়ক

চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বের দেখায় ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় খেলোয়াড়েরা করমর্দন Read more

এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছাড়লেন লিন্ডা
এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছাড়লেন লিন্ডা

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়িয়েছেন লিন্ডা ইয়াকারিনো। Read more

৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাড়িতে কেউ না থাকায় আম দেওয়ার প্রলোভনে ৮ বছরের একটি শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে হাছেন মন্ডল Read more

পাথরঘাটায় নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
পাথরঘাটায় নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (২৩ জুন) উপজেলার সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নৌবাহিনীর নিজস্ব Read more

যশোর ২৫০ শয্যা হাসপাতালে দুদকের অভিযানে মিলল চরম অনিয়ম
যশোর ২৫০ শয্যা হাসপাতালে দুদকের অভিযানে মিলল চরম অনিয়ম

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২ টা থেকে পৌনে Read more

এবার ইরানকে গালিগালাজ করে কঠোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
এবার ইরানকে গালিগালাজ করে কঠোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানের কাছে হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি জানিয়ে একটি গালিগালাজপূর্ণ পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (০৫ এপ্রিল) নিজের সামাজিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন