খুলনার কয়রা উপজেলায় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই জেলের লাশ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।টানা দুই দিন ধরে নদীতে তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে আড়পাঙ্গাসিয়া নদীতে নিখোঁজ জেলে উপেন মৃধার (৫০) লাশ ভেসে ওঠে। অপর জেলে মুকেন্দ মণ্ডলের (৪২) লাশ বিকাল ৫টার দিকে আড়পাঙ্গাশিয়া নদীর ত্রিমোহনায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া ২ জেলের লাশের পরিচয় স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। লাশ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে নদীর তীর ভারি হয়ে ওঠে।আংটিয়ারা নৌপুলিশের ওসি মো. ফারুক হোসেন বলেন, মৃত উপেন মৃধা ও মুকেন্দ মণ্ডলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা জেলেদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা ও মুকেন্দ মণ্ডল নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিন পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে।দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ওসমান গনি খোকন বলেন, লাশ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রদলের পক্ষে পোস্ট দেওয়া ব্রাহ্মণবাড়িয়ার সেই ওসি প্রত্যাহার
ছাত্রদলের পক্ষে পোস্ট দেওয়া ব্রাহ্মণবাড়িয়ার সেই ওসি প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত Read more

বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা বৃষ্টি ও উজান থেকে আসা পানির কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে ফেনীর বিভিন্ন এলাকা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। Read more

আলোচনার আড়ালে রক্তে রঞ্জিত গাজা, প্রাণ হারালেন আরও ১০১
আলোচনার আড়ালে রক্তে রঞ্জিত গাজা, প্রাণ হারালেন আরও ১০১

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলমান থাকলেও থেমে নেই গাজার ওপর ইসরায়েলের সামরিক অভিযান।। এর মধ্যেই গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও Read more

রাবিতে ফিজিওথেরাপিস্টকে মারধর ও বিবস্ত্র করার অভিযোগ
রাবিতে ফিজিওথেরাপিস্টকে মারধর ও বিবস্ত্র করার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রে কর্মরত এক ফিজিওথেরাপিস্টকে মারধর ও বিবস্ত্র করার অভিযোগ উঠেছে একদল বহিরাগতের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) Read more

‘বঙ্গবন্ধুসহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল’
‘বঙ্গবন্ধুসহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে ড. ইউনূসের অধীনেই ডিসেম্বরে বিএনপি’র নির্বাচন চাওয়া, পাচারের টাকা ফেরত আনা সহজ নয় বিষয়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন