ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে মঙ্গলবার ডাকসু নির্বাচনের দিন সকালে নিজের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে ছাত্রদল সমর্থিত প্যানেলকে ইঙ্গিত করে একটি শুভকামনা পোস্ট দেন ওসি মোজাফফর।ওসির ওই পোস্টে লেখা ছিল— ‘মেধাবীদের জন্য শুভ কামনা রইলো ২১, ১৭, ০৮’। মুহূর্তের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং সমালোচনার ঝড় ওঠে। স্থানীয়ভাবে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে ব্যাপক প্রশ্ন তৈরি হয়।ওসি মোজাফফরের পোস্ট ঘিরে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল আলোচনা ও নিন্দা শুরু হয়। এর পরদিনই তাকে বদলি করা হলো।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সারাদেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সারাদেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া Read more

ইসরায়েলকে অস্ত্র দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধে সৌদির অস্বীকৃতি
ইসরায়েলকে অস্ত্র দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধে সৌদির অস্বীকৃতি

ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অনুরোধ করেছিল- নিজেদের মালিকানাধীন অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে কিছু Read more

তিন মাস ধরে বন্ধ গ্যাস, সিইউএফএলের ক্ষতি ৪৭২ কোটি টাকা
তিন মাস ধরে বন্ধ গ্যাস, সিইউএফএলের ক্ষতি ৪৭২ কোটি টাকা

তিন মাসেরও বেশি সময় ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল)। এর Read more

বাসচাপায় প্রভাষক নিহত, সড়ক অবরোধে উত্তাল আমতলী
বাসচাপায় প্রভাষক নিহত, সড়ক অবরোধে উত্তাল আমতলী

৫ আগস্ট ‘ফ্যাসিষ্ট শেখ হাসিনা পতন দিবস ও গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে Read more

চাঁদপুরে সড়ক বিভাগের আয়োজনে শতাধিক হেলমেট বিতরণ
চাঁদপুরে সড়ক বিভাগের আয়োজনে শতাধিক হেলমেট বিতরণ

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে Read more

ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নাহিদ
ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসেই প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কে কোন আসনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন