রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রে কর্মরত এক ফিজিওথেরাপিস্টকে মারধর ও বিবস্ত্র করার অভিযোগ উঠেছে একদল বহিরাগতের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তি মো. গোলাম আজম ফয়সাল। তিনি চিকিৎসাকেন্দ্রে ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ফয়সালকে আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি পেয়েছেন—এমন কথা বলে মারধর করেন।প্রত্যক্ষদর্শী ও চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা যায়, দুপুরে ফয়সালের কক্ষে প্রথমে একজন ব্যক্তি প্রবেশ করে তাঁর পরিচয় নিশ্চিত করে। এরপর ৭-৮ জনের একটি দল সেখানে গিয়ে কোনো কথা না বলেই তাঁকে বেধড়ক মারধর শুরু করে। পরে ফয়সালকে টেনে হিঁচড়ে কেন্দ্রের বাইরে এনে আবারও মারধর করা হয়। একপর্যায়ে তাঁর জামাকাপড় ছিঁড়ে যায়।হামলার সময় কেউ মোবাইলে ভিডিও ধারণ করার চেষ্টা করলে হামলাকারীরা অন্তত তিনজনের মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।আহত অবস্থায় ফয়সাল প্রাথমিক চিকিৎসা নেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে। পরে তাঁকে রাজশাহী নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।ফয়সাল বলেন, ‘হামলাকারীদের একজনকে অন্যজন “জনি” নামে ডাকছিল। যাওয়ার সময় তারা আমাকে চাকরিচ্যুত করার হুমকিও দিয়েছে। আমি এখনো আতঙ্কে আছি, মামলা করব কি না—সিদ্ধান্ত নিতে পারিনি।’চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মাফরুহা সিদ্দিকা লিপি সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘ঘটনার পর চিকিৎসাকেন্দ্রে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা না থাকলে চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে পড়বে।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘এটি অত্যন্ত ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনা। “জনি” নামে একজন বহিরাগত এই ঘটনায় জড়িত বলে জানতে পেরেছি। পুলিশ প্রশাসনের সহায়তায় দ্রুত জড়িতদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘আমি ঘটনাটি সম্পর্কে অবগত। প্রক্টর অফিসের সঙ্গে আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত একটি মিটিং হয়েছে এবং নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলে ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরাইলে ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, চলমান সংঘাতের সর্বশেষ পর্যায়ে ইরানি বাহিনী ইসরাইলের দিকে ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবর আল-জাজিরার। প্রতিবেদনে Read more

লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, নাগরিকদের ঘরে থাকার নির্দেশ
লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, নাগরিকদের ঘরে থাকার নির্দেশ

লিবিয়ার ত্রিপলিতে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আবদেল ঘানি আল-কিকলি নামে সশস্ত্র গোষ্ঠীর এক নেতা নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে স্কুল Read more

বাঘায় বাল্যবিবাহের দায়ে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা
বাঘায় বাল্যবিবাহের দায়ে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর বাঘা উপজেলায় বাল্যবিবাহের চেষ্টা চলাকালে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৩০ মে) Read more

মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল

বিশ্বের মুসলিমদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ইসরায়েল। শুক্রবার (২০ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ শুভেচ্ছা Read more

কাঠের সাঁকোতে তিন উপজেলার মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার
কাঠের সাঁকোতে তিন উপজেলার মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি অস্থায়ী কাঠের সাঁকো দিয়ে তিন উপজেলার অন্তত তিন হাজার মানুষ ঝুঁকিপূর্ণ পারাপার হচ্ছেন। বাঁশের খুঁটি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন