টানা বৃষ্টি ও উজান থেকে আসা পানির কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে ফেনীর বিভিন্ন এলাকা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষার বৃহস্পতিবার (১০ জুলাই) এর বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান ১ম পত্র ও ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা ১ম পত্র বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন। তিনি জানান, বন্যা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার উপযোগী পরিবেশ নেই। শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের যাতায়াতেও দেখা দিয়েছে মারাত্মক সমস্যা। তাই মানবিক বিবেচনায় কুমিল্লা বোর্ডের সকল কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষার আগামীকাল বৃহস্পতিবারের (১০ জুলাই) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।তিনি আরও বলেন, নতুন পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৬টি জেলার মধ্যে ফেনীতে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।প্রসঙ্গত, কয়েক দিনের টানা বর্ষণে ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজীসহ বেশ কয়েকটি উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। কোথাও কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে গেছে। এমন প্রেক্ষাপটে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরিয়েছে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনুমোদন ছাড়া জ্বালানি বিক্রি, খোলাবাজারে যেন বাঁধাহীন ব্যবসা
অনুমোদন ছাড়া জ্বালানি বিক্রি, খোলাবাজারে যেন বাঁধাহীন ব্যবসা

গাজীপুরের কাশিমপুরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। মহানগরীর প্রতিটি আঞ্চলিক সড়কের পাশের হাট-বাজারে যত্রতত্র Read more

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবি’র
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবি’র

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের ম্যাচ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড Read more

স্বামীকে হাতুড়িপেটার পর স্ত্রীর পেটে লাথি
স্বামীকে হাতুড়িপেটার পর স্ত্রীর পেটে লাথি

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়ায় ইয়াসিন হোসেন (২৮) নামে একজনকে হাতুড়িপেটার পর তার স্ত্রী জিনিয়া খাতুনের (২২) পেটে লাথি Read more

আন্ধারমানিক নদীতে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল
আন্ধারমানিক নদীতে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ।বুধবার (৪ জুন) Read more

মোহামেডানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আবাহনী
মোহামেডানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আবাহনী

দুই জায়ান্ট আবাহনী এবং মোহামেডানের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপার লড়াই জমে উঠেছিল। টুর্নামেন্টজুড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মঙ্গলবারের (২৯ এপ্রিল) Read more

ক্যারিয়ার ধ্বংস করায় বিসিবির কাছে বিচার চাইলেন নারী ক্রিকেটার
ক্যারিয়ার ধ্বংস করায় বিসিবির কাছে বিচার চাইলেন নারী ক্রিকেটার

জাতীয় দল থেকে বাদ পড়ার পর সামাজিকমাধ্যমে ‘নো মোর ক্রিকেট’ লিখে আলোচনায় এসেছিলেন নারী ক্রিকেটার রুমানা আহমেদ। মাঝে সুযোগ পেলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন